উদ্দীপকের পদ্ধতিগুলোর মধ্যে কোনটিতে এবং কেন বেশিদিন মাছ সংরক্ষণ থাকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পদ্ধতিগুলো হলো বরফজাতকরণ, হিমায়িতকরণ, টিনজাতকরণ ও ধূমায়িতকরণ। পদ্ধতিগুলোর মধ্যে টিনজাতকরণ পদ্ধতি দ্বারা বেশি দিন মাছ সংরক্ষণ থাকে। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- ক্যানিং বা টিনজাতকরণ মাছ সংরক্ষণের একটি আধুনিক ও উন্নত পদ্ধতি। এই পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে বায়ুরোধী অবস্থায় বা তাপে শোধিত করে সাধারণত প্রিজারভেটিভ যোগ করে কৌটার মধ্যে সংরক্ষণ করা হয়, যেন এর খাদ্যমান ও স্বাদ অক্ষুণ্ণ থাকে। আবার, বায়ু বা অক্সিজেন [গণিত] হলো খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক। কারণ [গণিত] এর উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়, এবং [গণিত] এর প্রতুলতা খাদ্যবস্তুতে কিছু কিছু অণুজীবের জৈবিক ক্রিয়াকে ত্বরান্বিত করে। ক্যানিং বা টিনজাতকরণ পদ্ধতিতে অক্সিজেন দূর করে খাদ্যকে জারণ প্রক্রিয়া থেকে রক্ষা করা যায়। এছাড়া এনজাইম বিনষ্ট এবং অনাকাঙ্ক্ষিত ব্যাকটেরিয়া ধ্বংসের জন্যেও এ পদ্ধতি অত্যন্ত কার্যকর। এ পদ্ধতিতে ৩ বছর পর্যন্ত মাছের গুণগত মান ভালো থাকে। অন্যদিকে, বরফজাতকরণ প্রক্রিয়ায় বরফ দিয়ে মাছের তাপমাত্রা ০-৩ ডিগ্রি সে. করা হয়। এতে ৩-৫ দিন মাছ সংরক্ষিত থাকে। হিমায়িতকরণ পদ্ধতিতে মাছের দেহের ভিতরে পানি ও মাংসপেশিকে বরফে পরিণত করে সংরক্ষণ করা হয়। সাধারণত ১৮ ডিগ্রি সে. বা এর নিচে হিমায়িত করা হয়। এ প্রক্রিয়ায় ১ বছর পর্যন্ত মাছ সংরক্ষণ করা যায়। আর ধূমায়িতকরণ পদ্ধতিতে কাঠ পোড়ানো ধোঁয়া দিয়ে মাছ সংরক্ষণ করা হয়। এ পদ্ধতিতে মাছ ২-৩ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। অতএব দেখা যাচ্ছে, মাছ সংরক্ষণের সকল পদ্ধতির মধ্যে একমাত্র টিনজাতকরণ পদ্ধতিতেই মাছ বেশিদিন সংরক্ষণে থাকে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের পদ্ধতিগুলোর মধ্যে কোনটিতে এবং কেন বেশিদিন মাছ সংরক্ষণ থাক…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
