উদ্দীপকে উল্লেখিত মাছ সংরক্ষণ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মাছ সংরক্ষণ পদ্ধতিটি হলো বরফজাতকরণ। নিচে বরফজাতকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- মাছ সংরক্ষণের সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে বরফজাতকরণ। এ পদ্ধতিতে প্রথমে মাছকে সাধারণ পানিতে ধুয়ে নেওয়া, হয়। এক্ষেত্রে মাছের আঁইশ কিংবা নাড়িভুঁড়ি বের করা হয় না। অতঃপর টুকরি বা ঝুড়িটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিতরের চারদিকে চটের একটি আস্তরণ দেওয়া হয়। টুকরি বা ঝুড়ির তলায় ১.৫-২ ইঞ্চি পুরু করে টুকরা করা বরফের স্তর দেওয়া হয়। এরপর এক স্তর মাছ একস্তর বরফ এভাবে বরফ ও মাছের স্তর সাজিয়ে ঝুড়িটি ভর্তি করা হয়। এভাবে মাছের সর্বশেষ স্তরের উপরে এক স্তর বরফ দিয়ে তার উপরে একটি চটের টুকরা দিয়ে ঢেকে সেলাই করে দেওয়া হয়। এক্ষেত্রে বরফ ও মাছের অনুপাত মাছের ওজন ও ঋতুর উপর নির্ভর করে। আমাদের দেশের আবহাওয়ায় বরফ ও মাছের অনুপাত গ্রীষ্মকালে ২:১ ও শীতকালে ১: ১ রাখা হয়। উপরোক্ত উপায়ে সঠিক পরিচর্যা, বরফ ও মাছের সঠিক অনুপাত ও সঠিক পাত্র ব্যবহার করা হলে মাছ ও চিংড়িকে ৭-১০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মাছ সংরক্ষণ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

