উদ্দীপকে উল্লেখিত মাছটি পুকুরে চাষ করা কি লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মাছটি হলো রাজপুঁটি। পুকুরে রাজপুঁটি মাছ -চাষ করা লাভজনক। নিচে এর সপক্ষে যুক্তি দেখানো হলো- রাজপুঁটি একটি দ্রুত বর্ধনশীল উচ্চ ফলনশীল মাছ। কম গভীরতায় অল্প দিনে ও অল্প খরচে সহজেই এ মাছ চাষ করা যায়। তবে বড় পুকুরে মিশ্র চাষ করা বেশি লাভজনক। এ মাছ প্রাকৃতিক খাদ্যের উপরই বেশি নির্ভরশীল। তবে যেকোনো ধরনের স্বল্প ব্যয়ে খাবার দিয়ে প্রতিপালন করা যায়। যেসব পরিবেশে অন্যান্য মাছ চাষ করা কষ্টসাধ্য সেসব পরিবেশে রাজপুঁটি অনায়াসে চাষ করা যায়। অন্যান্য মাছ অপেক্ষা এ জাতীয় মাছের রোগবালাই কম। এই মাছ একই পুকুরে বছরে দু'বার চাষ করা যায়। কেননা ৬ মাসের মধ্যে মাছ, বাজারজাত করার উপযোগী হয়। ৩৩ শতক পুকুর বা জলাশয়ে এককভাবে ৩০০ কেজি পর্যন্ত অর্থাৎ বছরে দু'বারে প্রায় ৬০০ কেজি পর্যন্ত মাছ পাওয়া সম্ভব। ছোট ছোট পুকুর বা জলাশয়ে চাষ করা সহজসাধ্য ও লাভজনক। তাছাড়া বাড়ির আশপাশে চাষ করলে সংসারের অন্যান্য সদস্যরাও মাছের দেখাশুনা করতে পারে। ফলে অল্প শ্রমেই লাভবান হওয়া যায়। অতএব, উপরোল্লিখিত সুবিধার কারণেই রাজপুঁটি মাছ পুকুরে চাষ করা লাভজনক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মাছটি পুকুরে চাষ করা কি লাভজনক? তোমার উত্তরের সপক…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
