তাসরীফ তার পুকুরের মাছের রোগ সারানো এবং বিস্তার রোধে কী পদক্ষেপ গ্রহণ করেছে- ব্যাখ্যা কর।
উত্তর: তাসরীফের পুকুরের মাছ ক্ষত রোগে আক্রান্ত হয়েছে। মাছের ক্ষতরোগ সারানো এবং বিস্তার রোধে তার গৃহীত পদক্ষেপসমূহ নিচে ব্যাখ্যা করা হলো- মাছের ক্ষতরোগের কারণ হলো Aphanomyces infadans নামক ব্যাকটেরিয়া। এই রোগটি সাধারণত পুকুরের তলায় বসবাসকারী মাছে বেশি হয়ে থাকে। উদ্দীপকে তাসরীফের পুকুরে চাষকৃত রাঁজপুটি মাছ ক্ষতরোগে আক্রান্ত হয়েছে। তাই এই রোগ সারানো ও বিস্তার রোধে তিনি প্রতি কেজি খাবারের সাথে ১০০ মি. গ্রা. 'টেরামাইসিন' ওষুধ পরপর ৭-১০ দিন প্রয়োগ করেন। আক্রান্ত পুকুরের প্রতি শতাংশে ১ কেজি চুন এবং ৩.৫ কেজি লবণ একত্রে মিশিয়ে ছিটিয়ে দেন। এছাড়াও আক্রান্ত মাছকে ৫ পিপিএম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ১ ঘণ্টা অথবা ১ পিপিএম তুঁতের দ্রবণে ১০-১৫ মিনিট গোসল করান। পাশাপাশি তিনি পুকুর আগাছামুক্ত রাখেন এবং জৈব সারের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
তাসরীফ তার পুকুরের মাছের রোগ সারানো এবং বিস্তার রোধে কী পদক্ষেপ গ্র…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

