নিরাপদে মাছ সংরক্ষণ প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মাছ ধরার পর দ্রুত পচে নষ্ট হয়ে যায় বিধায় পচনের মাত্রা কমিয়ে উচ্চ গুণাগুণ মান বজায় রাখার জন্য উপযুক্ত পরিচর্যার প্রয়োজন। এজন্য নিরাপদ মাছ সংরক্ষণ জরুরি। নিরাপদ মাছ সংরক্ষণের মাধ্যমে মাছের খাদ্য উপাদান যেমন- আমিষ ও খনিজ লবণের মান সংরক্ষণ করা যায়। এর মাধ্যমে মাছের দেহের ভিতরের এনজাইমের ক্রিয়া নিষ্ক্রিয় করা যায়। মাছের আঁইশ, ফুলকা ও পাকস্থলীতে অবস্থানকারী ক্ষতিকর জীবাণুর কার্যক্রম স্থগিত করা যায়। ক্রেতা বা ভোক্তাদের কাছে পৌঁছানোর সময়কালে মাছের গুণগতমান অক্ষুণ্ণ রাখা যায়। এসব কারণেই নিরাপদ মাছ সংরক্ষণ প্রয়োজন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
নিরাপদে মাছ সংরক্ষণ প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
