পোনা ছাড়ার পূর্বের সকল কার্যক্রমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: পোনা ছাড়ার পূর্বে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করা জরুরী। পুকুরে পোনা ছাড়ার পূর্বে পুকুরকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুতিকালে অন্যান্য ব্যবস্থাপনার সাথে পুকুরে জলজ আগাছা নিয়ন্ত্রণ, পানিতে সবুজ শেওলা কমানো, অবাঞ্ছিত প্রাণী দমন করতে হবে। জলজ আগাছার মধ্যে সাধারণত কচুরিপানা, কলমিলতা, ঝাউ ইত্যাদি লক্ষ করা যায়, যেগুলো নিয়ন্ত্রণে রাখতে শিকড়সহ তুলে ফেলতে হবে। তন্তুজাতীয় শেওলা থাকলে তুঁত ব্যবহারের মাধ্যমে কমাতে হবে। রাক্ষুসে মাছ নিধন করতে পুকুর শুকিয়ে অথবা বিষ প্রয়োগ করে রাজপুঁটি মাছের জন্য ক্ষতিকর অন্যান্য প্রাণী ও রাক্ষুসে মাছ মেরে ফেলতে হবে। এছাড়া পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্যের অভাব পূরণ করতে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এর ফলে পুকুরে মাছের জন্য প্রাকৃতিক খাদ্য জন্মাতে পারে। এছাড়াও পুকুরে পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজনে বাঁশ পিটিয়ে সাঁতার কেটে অক্সিজেন দ্রবণীয় করার ব্যবস্থা করতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
পোনা ছাড়ার পূর্বের সকল কার্যক্রমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উপরে উল্লিখিত যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে ইকরাম সাহেব প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করেন।উত্তর

