উদ্দীপকের A ও B পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A ও B হচ্ছে মাছ সংরক্ষণের হিমায়িতকরণ ও টিনজাতকরণ পদ্ধতি। দুটো পদ্ধতিই মাছ সংরক্ষণের জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি। উভয় পদ্ধতির মাধ্যমে, মাছ দীর্ঘকাল ভালো রাখা যায়। তবে এদের কার্যপ্রণালি, গুণগতমান, সংরক্ষণ কাল ও খরচে পার্থক্য রয়েছে। যেমন- ১. হিমায়িতকরণ পদ্ধতিতে মাছকে ১৮° সে. বা তার কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। অন্যদিকে টিনজাতকরণ পদ্ধতিতে মাছকে তাপে রান্না বা জীবাণুমুক্ত করে টিন বা কাচের বয়ামে সিল করে সংরক্ষণ করা হয়। ২. হিমায়িতকরণ পদ্ধতিতে স্বাদ, রং ও গঠন প্রায় অক্ষত থাকে। পক্ষান্তরে টিনজাতকরণ পদ্ধতিতে দীর্ঘমেয়াদে কিছুটা স্বাদ ও গঠন পরিবর্তিত হতে পারে। ৩. হিমায়িতকরণ পদ্ধতিতে সংরক্ষণ সময়কাল সাধারণ ৬-১২ মাস কিন্তু টিনজাতকরণ পদ্ধতিতে ১-৫ বছর বা তারও বেশি সময় সংরক্ষণ করা যায়। ৪. হিমায়িতকরণ পদ্ধতিতে মাছ সংরক্ষণে কোল্ড স্টোরেজ বা ডিপ ফ্রিজের জন্য বিদ্যুৎ খরচ বেশি হয়। অপরদিকে টিনজাতকরণ পদ্ধতিতে একবার টিনজাত করলে অতিরিক্ত আর কোনো বিদ্যুৎ খরচ হয় না। ৫. হিমায়িতকরণ পদ্ধতিতে সংরক্ষিত মাছ বহন করা কঠিন কারণ তা সবসময় ঠান্ডা রাখার প্রয়োজন হয়। কিন্তু টিনজাতকরণ পদ্ধতিতে সংরক্ষিত মাছ সহজে বহনযোগ্য এবং সংক্ষণযোগ্য।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের A ও B পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

