রহিম মিয়ার মাছের রোগের লক্ষণ ও প্রতিকারে তোমার করণীয় কী, বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রহিম মিয়ার মাছের রোগটি হলো লেজ ও পাখনা পচা রোগ। নিচে রোগটির লক্ষণ ও প্রতিকার ব্যবস্থার বিবরণ দেওয়া হলো- মাছের লেজ ও পাখনা পচা অ্যারোমোনাস নামক ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। বাংলাদেশে চাষযোগ্য প্রায় সব প্রজাতির পোনা মাছেই বিশেষ করে কার্প ও শিংজাতীয় মাছ এ রোগে বেশি আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত হলে- ১. আক্রান্ত মাছের লেজ ও পাখনার পর্দা ছিঁড়ে যায়। ২. শরীরের রক্ত কমে যাওয়ায় রং ফ্যাকাশে হয়। ৩. পাখনা ও লেজের প্রান্তে সাদা সাদা দাগ পড়ে। ৪. মাছের খাদ্য গ্রহণে অরুচি দেখা যায়। ৫. গায়ের পিচ্ছিল আবরণ কমে যায়। ৬. আক্রান্ত স্থানে তুলার মতো ছত্রাক জন্মায়। ৭. মাছ ভারসাম্যহীনতা হারিয়ে ফেলে। ৮. মাছ রোগের তীব্র অবস্থায় পাখনার গোড়া ভেঙে যায় এবং ঝাঁকুনি দিয়ে চলাফেরা করে। এ রোগের প্রতিকার চিকিৎসা হিসেবে- ১. আক্রান্ত পাখনা কেটে ফেলে ২% সিলভার নাইট্রেট বা ২.৫% সাধারণ লবণ পানিতে গোসল করাতে হবে। ২. প্রতি কেজি খাবারে ২৫ মি. গ্রা. 'টেট্রাসাইক্লিন' মিশিয়ে পরপর ৭দিন খাওয়াতে হবে। ৩. পুকুরে মজুদকৃত মাছের ঘনত্ব কমাতে হবে এবং জাল টেনে তলদেশের বিষাক্ত গ্যাস সরাতে হবে। ৪. প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। ৫. জৈব সারের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
রহিম মিয়ার মাছের রোগের লক্ষণ ও প্রতিকারে তোমার করণীয় কী, বিবরণ দাও।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

