মাছ চাষের জন্য আবিদের পুকুর প্রস্তুতি বর্ণনা কর।
উত্তর: মাছ চাষের জন্য আবিদের পুকুর প্রস্তুতি নিচে বর্ণনা করা হলো-পুকুরে মাছ চাষের পুকুর প্রস্তুতিতে প্রথমে আবিদ পুকুরকে বন্যামুক্ত রাখতে পুকুরের পাড় উঁচু করে বাঁধেন। এরপর পুকুরের তলদেশ শুকিয়ে তা ভালোভাবে সমান করে নেন। পুকুরের পাড়ে ও ভিতরে বিভিন্ন আগাছা যেমন- কচুরিপানা, ক্ষুদিপানা, হেলেঞ্চা, কলমি লতা, শেওলা ইত্যাদি ভালোভাবে পরিষ্কার করেন। পুকুর হতে অবাঞ্ছিত ও রাক্ষুসে মাছ যেমন- শোল, বোয়াল, চিতল, ফলি, টাকি, গজার ইত্যাদি এবং চাষ অযোগ্য মাছ যেমন- পুঁটি, চাপিলা, চান্দা ইত্যাদি জাল টেনে বা শুকিয়ে দূর করেন। পুকুরের পানির উর্বরতা, pH ঠিক রাখতে এবং পানি পরিষ্কার রাখতে পুকুর শুকানোর পর তলায় চুন। ছিটিয়ে দেন। এমনকি মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির উদ্দেশ্যে পরিমাণমতো সার প্রয়োগ করেন। সবশেষে তিনি পানির বিষাক্ততা পরীক্ষার মাধ্যমে পুকুর মাছ চাষের উপযোগী হিসেবে প্রস্তুত করেন। এভাবে আবিদ মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
মাছ চাষের জন্য আবিদের পুকুর প্রস্তুতি বর্ণনা কর।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

