উদ্দীপকের আলোকে আবিদের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে আবিদ একজন বেকার যুবক। জীবিকার তাগিদে তিনি মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করেন। নিচে তার কার্যক্রমটি মূল্যায়ন করা হলো- বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের অধিকাংশ শিক্ষিত যুবক বেকার। পড়াশোনা শেষ করে অনেকে চাকরির পিছনে ছুটেও সবাই চাকরি পাচ্ছে না। অপরদিকে মাছ চাষ একটি লাভজনক ব্যবসা। বাংলাদেশের আবহাওয়া মাছ চাষের জন্য উপযোগী এবং স্থানীয় বাজারে মাছের চাহিদা অনেক। এছাড়া আমিষের একটি গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশের মাছের অনেক চাহিদা রয়েছে। বেকার সমস্যা সমাধানে মাছ চায় একটি অন্যতম উপায় হতে পারে। ডোবা, পুকুর ইত্যাদি প্রয়োজনীয় সংস্কার করে মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করা যাবে। মাছ উৎপাদনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হয়ে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব হবে। উদ্দীপকে আবিদ মাছ চাষ করে সফল হন এবং তাকে অনুসরণ করে অনেকেই আর্থিকভাবে লাভবান হন। পরিশেষে বলা যায় যে, আবিদের গৃহীত মৎস্য চাষ কার্যক্রমটি যথার্থ ও গুরুত্বপূর্ণ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আবিদের কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

