উদ্দীপকের 'ক' চিত্রে প্রদর্শিত প্রক্রিয়াটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিত্রে প্রদর্শিত প্রক্রিয়াটি হচ্ছে বড় মাছের শুঁটকিকরণ পদ্ধতি। নিচে প্রক্রিয়াটি বর্ণনা করা হলো-- বাংলাদেশে যে সকল বড় মাছ শুঁটকিকরণ করা হয় তা হলো শোল, টাকী, গজার, বোয়াল, রূপচাঁদা, ছুঁড়ি, লইট্যা, পোয়া ইত্যাদি। প্রথমে এসব বড় মাছের আঁইশ, পাখনা, নাড়িভুঁড়ি ইত্যাদি ফেলে দিয়ে পরিষ্কার পানিতে ধুইয়ে নেওয়া হয়। তারপর মাছকে মাথা থেকে লেজের দিকে মেরুদন্ড বরাবর এমনভাবে কাটা হয় যেন লেজের কাছে সামান্য অংশ লেগে থাকে যা মাছকে শুকানোর জন্য ঝুলিয়ে রাখতে সাহায্য করে। ফালি করার পর মাছকে দড়িতে ঝুলিয়ে অথবা বাঁশের মাচার উপর চাঁটাইয়ে ছড়িয়ে দিয়ে শুকানো হয়। আর পাখি ও অন্যান্যা প্রাণীর ক্ষতি থেকে রক্ষার জন্য জাল দ্বারা ঢেকে দেওয়া হয়। আবহাওয়া, মাছের আকার, পুরুত্ব ইত্যাদির উপর নির্ভর করে মাছ - শুকাতে ৭ থেকে ৮ দিন সময় লাগে। তবে শুঁটকি মাছে যাতে ১০% থেকে ২০% এর বেশি জলীয় বাষ্প না থাকে তা খেয়াল রাখতে হবে। উপর্যুক্ত পদ্ধতিতে বড় মাছ শুকানোর পর সেগুলোকে বিভিন্ন বায়ুরোধী পলিব্যাগে পরিচ্ছন্ন এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করতে হবে। এভাবে মাছকে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিত্রে প্রদর্শিত প্রক্রিয়াটি বর্ণনা কর।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

