প্রথমবার মাছ চাষে রনকের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রনক পুকুরে সার, চুন সবকিছু দিলেন কিন্তু বাড়তি কোনো খাবার দিলেন না। তাই তিনি প্রথমবার মাছ চাষে ব্যর্থ হন। রনকের ব্যর্থতার কারণ হলো বাড়তি খাবার অর্থাৎ সম্পূরক খাদ্য না দেয়া। নিচে সম্পূরক খাদ্য না দেওয়ার কারণে প্রথমবার মাছ চাষে ব্যর্থতার কারণ বিশ্লেষণ করা হলো- আমাদের দেশে মাছের নিবিড় চাষের জন্য আনুপাতিক হারে অধিক সংখ্যক পোনা মজুদ করা হয়। কিন্তু পুকুরে যে পরিমাণ প্রাকৃতিক খাদ্য উৎপাদন হয় তা ঐ মজুদকৃত পোনার জন্য যথেষ্ট নয়। তাই মাছের খাদ্যের চাহিদা পূরণের জন্য সম্পূরক খাদ্য সরবরাহ করতে হয়। মাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রাকৃতিক খাদ্য চাহিদা অনুযায়ী আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ ইত্যাদি উপাদানের অভাব পূরণ করতে পারে না। সম্পূরক খাদ্যের মাধ্যমে এ চাহিদা পূরণ করা সম্ভব। সুষম সম্পূরক খাদ্য প্রয়োগে মাছের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। এ খাদ্য প্রয়োগে পোনার বাঁচার হার বৃদ্ধি পায় ও মৃত্যুর হার হ্রাস পায়। এ জাতীয় খাদ্য প্রদানে পুকুরে সুস্থ ও সবল পোনা পাওয়া যায়। সম্পূরক খাদ্য প্রদানের ফলে মাছের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অল্প জায়গায় অধিক ঘনত্বের মাছ চাষ করা যায়। পুকুর হতে অল্প সময়ে অধিক মাছ লাভ করা যায়। সঠিকভাবে অন্যান্য সকল প্রযুক্তি ব্যবস্থাপনা করার পরও শুধুমাত্র সম্পূরক খাবারের অভাবে সকল প্রযুক্তি ব্যর্থ হতে বাধ্য। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, সম্পূরক খাদ্য প্রয়োগ না করাই হলো প্রথমবার রনকের মাছ চাষের ব্যর্থতার কারণ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
প্রথমবার মাছ চাষে রনকের ব্যর্থতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->
৩.
গ্লাস পরীক্ষা: একটি স্বচ্ছ কাচের গ্লাস দ্বারা পুকুরের পানি নিয়ে
সূর্যের আলোর দিকে ধরলে যদি পানির রং সবুজ বা বাদামি সবুজ দেখা যায় এবং পানিতে অসংখ্য সূক্ষ্ম কণা ও ছোট পোকার মতো দেখা যায় তবে বুঝতে হবে পুকরের প্রাকৃতিক খাদ্য পরিমাণমতো তৈরি হয়েছে।
উপরে বর্ণিত পরীক্ষাগুলোর মাধ্যমে রনক পুকুরে প্রাকৃতিক খাদ্যের পরীক্ষা করে।উত্তর

