মাছ চাষে উদ্দীপক 'ক' এর প্রয়োগ পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'ক' হচ্ছে মাছের খাদ্য দেওয়ার ট্রে বা খাদ্যদানি। মাছ চাষে ট্রে বা খাদ্যদানির মাধ্যমে সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি ব্যাখ্যা করা হলো- মাছের যথাযথ শারীরিক বৃদ্ধির জন্য সবসময় প্রাকৃতিক খাদ্য চাহিদা পূরণ করতে পারে না। এজন্য সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়। আর পুকুরে প্রয়োগ করা সব খাদ্যই মাছের কাজে আসে না। অধিকাংশ খাবারই যাতে মাছ গ্রহণ করতে পারে সেজন্য খাদ্যদানি বা ট্রেতে করে খাদ্য প্রয়োগ করা হয়। পুকুরের নির্দিষ্ট কয়েকটি স্থানে বাঁশ পুতে চিহ্নিত করে ১ মিটার গভীরতায় ট্রে বা খাদ্যদানি স্থাপন করা হয় এবং এতে সম্পূরক খাদ্য রাখা হয়। যা মাছ তাদের প্রয়োজন অনুযায়ী গ্রহণ করে। নির্দিষ্ট সময় পর ট্রে উপরে উঠিয়ে দেখা হয় যে মাছের খাদ্য শেষ হয়েছে কিনা। সাধারণত সকালে ও বিকালে ট্রেতে নতুন করে। খাদ্য দেওয়া হয়। ট্রে বা খাদ্যদানিতে খাদ্য দিলেও খাদ্য নষ্ট কম হয়। এই খাদ্য পানির তলায় অর্থাৎ মাটিতে যায় না। ফলে মাছ সহজেই খাদ্য গ্রহণ করতে পারে। এতে মাছের সুষম বৃদ্ধি নিশ্চিত হয়। এভাবেই পুকুরে মাছ চাষে ট্রে বা খাদ্যদানিতে করে সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
মাছ চাষে উদ্দীপক 'ক' এর প্রয়োগ পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

