"উদ্দীপকে উল্লিখিত চিংড়ি চাষ অর্থনৈতিকভাবে লাভজনক" বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রফিক ধান ক্ষেতে গলদা চিংড়ির সমন্বিত চাষ করেন। ধানক্ষেত চিংড়ির চাষ অর্থনৈতিকভাবে লাভজনক। নিচে তা বিশ্লেষণ করা হলো- ধান ক্ষেতে গলদা চিংড়ির সমন্বিত চাষের মাধ্যমে একই জমি থেকে ধানের সাথে অতিরিক্ত ফসল হিসেবে মাছ পাওয়া যায়। ধানক্ষেতে আগাছা কম হয় ও ধানের অনিষ্টকারী পোকামাকড় চিংড়ি খেয়ে ফেলে। ধানের সাথে চিংড়ির চাষ করলে তেমন বাড়তি পুঁজির প্রয়োজন হয় না। ধানের ফলন বেশি হয়। ফলে মুনাফার হারও বেশি হয়। ক্ষেতের উর্বরা শক্তি বৃদ্ধিতে চিংড়ির বিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সারের খরচ কম হয়। কাজের পরিধি বেশি থাকায় মানুষের কর্মের সুযোগ বৃদ্ধি পায়। চিংড়ির জন্য পানি নড়াচড়ার কারণে ধান গাছ দ্রুত বৃদ্ধি পায়। ধানের ফলন স্বাভাবিক ফলনের চেয়ে মোটামুটিভাবে ১০% বৃদ্ধি পায়। এক্ষেত্রে চিংড়িকে সম্পূরক খাদ্য না প্রয়োগ করলেও চলে। কারণ ধানের খাদ্য চিংড়ি খাদ্য হিসেবে গ্রহণ করে। জমির কার্যকর ব্যবহার মাত্রা বাড়ানোর ক্ষেত্রে এটা অতন্তু উপযোগী একটা পদ্ধতি। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, ধানক্ষেতে চিংড়ি চাষ অর্থনৈতিকভাবে লাভজনক।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত চিংড়ি চাষ অর্থনৈতিকভাবে লাভজনক" বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

