চিত্র : 'A [গণিত] এবং 'B [গণিত] এর মধ্যে কোন পদ্ধতিটি বাংলাদেশের জন্য উপযোগী? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: চিত্রের 'A [গণিত] পদ্ধতিটি হলো ক্যানিং বা টিনজাতকরণ এবং 'B [গণিত] পদ্ধতিটি হলো শুঁটকিকরণ। বাংলাদেশের জন্য শুঁটকিকরণ পদ্ধতিটি বেশি উপযোগী। সব ধরনের মাছ সংরক্ষণের জন্য টিনজাতকরণ পদ্ধতিটি উপযোগী নয়। সাধারণত যেসব মাছ চর্বিযুক্ত এবং ওজন ৭-১৫% এর মধ্যে থাকে সেগুলো টিনজাতকরণের জন্য উত্তম। তবে অতিরিক্ত চর্বিযুক্ত মাছ টিনজাত করা যায় না। এ পর্যন্ত শুধু সামুদ্রিক মাছেরই, যেমন— টুনা, ম্যাকরেল, পিলটার্ড, সার্ডিন, স্যামন প্রভৃতি প্রজাতির মাছের টিনজাত করতে দেখা গেছে। কিন্তু শুটকিকরণ পদ্ধতিতে তৈলাক্ত মাছ ব্যতীত ছোট বড় সব ধরণের মাছ শুঁটকিকরণ করা যায়। টিনজাতকরণ মূলত - ব্যায়বহুল প্রযুক্তি নির্ভর পদ্ধতি, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য তেমন উপযোগী নয়। তাছাড়া সুনির্দিষ্ট তাপ ও চাপ নিয়ন্ত্রণের জন্য দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজন হয়। অন্যদিকে বাংলাদেশে সূর্যালোকের সাহায্যে মাছ শুঁটকিকরণ খুবই জনপ্রিয় এবং লাভজনক পদ্ধতি। বাংলাদেশের দরিদ্র মৎস্য জীবীরা টিনজাতকরণের সাথে খুব একটা পরিচিত নয় এবং প্রক্রিয়াটির মাধ্যমে মাছ সংরক্ষণ কিছুটা জটিল হওয়ায় শুঁটকিকরণ পদ্ধতি তাদের জন্য বিশেষভাবে উপযোগী ভূমিকা রাখে। এ পদ্ধতিতে কোনো তাপ অপরিবাহী কক্ষের প্রয়োজন হয় না এবং পরিবহন খরচও কম লাগে। এই পদ্ধতিতে মাছ দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। আমাদের দেশে শীতকালে দ্রুত বেশি মাছ ধরা পড়ে যে সব মাছ বাজারজাত করা সম্ভব হয় না। তাই এ সময়ে মাছ শুকানো হয়। এ সময় আর্দ্রতা ও বৃষ্টিপাত কম হয় এবং সূর্যালোকের স্থায়িত্বের জন্য শুঁটকিকরণ উপযুক্ত। সাধারণত সুরমা, শোল, রূপচাঁদা, টাকি, গজার, বোয়াল, ছুরি, লইট্টা, পোয়া ইত্যাদি বড় মাছ এবং পুঁটি, মলা, চান্দা, ঢেলা, ট্যাংরা ইত্যাদি ছোট মাছ শুঁটকিকরণ করা হয়। মৎসজীবীরা এ পদ্ধতিতে মাছ সংরক্ষণ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। উপরের আলোচনা হতে বলা যায়, চিত্র 'B [গণিত] অর্থাৎ শুঁটকিকরণ পদ্ধতিটি বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী একটি পদ্ধতি।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
চিত্র : 'A এবং 'B এর মধ্যে কোন পদ্ধতিটি বাংলাদেশের জন্য উপযোগী? ত…
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

