পুকুরের মাছগুলো যে রোগে আক্রান্ত তার কারণ ও লক্ষণসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: পুকুরের মাছগুলো লেজ ও পাখনা পচা রোগে আক্রান্ত। নিচে রোগটির কারণ ও লক্ষণসমূহ ব্যাখ্যা করা হলো— রোগের কারণ : এটি অ্যারোমোনাস নামক ব্যাকটেরিয়াজনিত একটি রোগ। বাংলাদেশে চাষযোগ্য প্রায় সব প্রজাতির পোনা মাছেই বিশেষ করে কার্প ও শিংজাতীয় মাছ এ রোগে বেশি আক্রান্ত হয়। রোগের লক্ষণসমূহ : ১. আক্রান্ত মাছের লেজ ও পাখনার পর্দা ছিঁড়ে যায়। ২. শরীরের রক্ত কমে যাওয়ায় রং ফ্যাকাশে হয়। ৩. পাখনা ও লেজের প্রান্তে সাদা সাদা দাগ পড়ে। ৪. মাছের খাদ্য গ্রহণে অরুচি দেখা যায়। ৫. গায়ের পিচ্ছিল আবরণ কমে যায়। ৬. আক্রান্ত স্থানে তুলার মতো ছত্রাক জন্মায়। ৭. মাছ ভারসাম্যহীনতা হারিয়ে ফেলে। ৮. রোগের তীব্র অবস্থায় মাছের পাখনার গোড়া ভেঙে যায় এবং মাছ ঝাঁকুনি দিয়ে চলাফেরা করে
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
পুকুরের মাছগুলো যে রোগে আক্রান্ত তার কারণ ও লক্ষণসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

