উদ্দীপকের পদ্ধতিগুলোর মধ্যে কোনটি ও কেন সেটি দ্বারা বেশি দিন মাছ সংরক্ষণে থাকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের পদ্ধতিগুলো হলো বরফজাতকরণ, হিমায়িতকরণ, ক্যানিং বা টিনজাতকরণ ও ধুমায়িতকরণ। এ পদ্ধতিগুলোর মধ্যে ক্যানিং বা টিনজাতকরণ পদ্ধতিতে মাছ বেশিদিন সংরক্ষিত থাকে । ক্যানিং বা টিনজাতকরণ মাছ সংরক্ষণের একটি আধুনিক ও উন্নত পদ্ধতি। এই পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে বায়ুরোধী অবস্থায় বা তাপে শোধিত করে সাধারণত প্রিজারভেটিভ যোগ করে কৌটার মধ্যে সংরক্ষণ করা হয়। যেন এর খাদ্যমান ও স্বাদ অক্ষুন্ন থাকে। বায়ু বা অক্সিজেন (O 2) হলো খাদ্যদ্রব্য পচনের অন্যতম সহায়ক। কারণ O2 এর উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয় এবং O2 এর প্রতুলতা খাদ্যবস্তুতে কিছু কিছু অনুজীবের জৈবিক ক্রিয়াকে ত্বরান্বিত করে। ক্যানিং বা টিনজাতকরণ পদ্ধতিতে অক্সিজেন দূর করে খাদ্যকে জারণের হাত থেকে রক্ষা করা যায়। এছাড়া এনজাইম বিনষ্ট এবং অনাকাঙ্খিত ব্যাকটেরিয়া ধ্বংসের জন্যেও এ পদ্ধতি অত্যন্ত কার্যকর। এ পদ্ধতিতে ৩ বছর পর্যন্ত মাছের গুণগত মান ভালো থাকে। অন্যদিকে, বরফজাতকরণ প্রক্রিয়ায় বরফ দিয়ে মাছের তাপমাত্রা ০-৩ ডিগ্রি সে. করা হয়। এতে ৩-৫ দিন মাছ সংরক্ষিত থাকে। হিমায়িতকরণ পদ্ধতিতে মাছের দেহের ভিতরে পানি ও মাংসপেশীকে বরফে পরিণত করে সংরক্ষণ করা হয়। সাধারণত ১৮ ডিগ্রি সে. বা এর নিচে। হিমায়িত করা হয়। এ প্রক্রিয়ায় ১ বছর পর্যন্ত মাছ সংরক্ষণ করা যায়। ১ ধুমায়িতকরণ পদ্ধতিতে কাঠ পোড়ানো ধোঁয়া দিয়ে মাছ সংরক্ষণ করা হয়। এ পদ্ধতিতে মাছ ২-৩ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের পদ্ধতিগুলোর মধ্যে কোনটি ও কেন সেটি দ্বারা বেশি দিন মাছ সং…
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

