শরিফুল সাহেব চিংড়ি চাষের জন্য কিভাবে পুকুরটি প্রস্তুত করবে— বিশ্লেষণ কর ।
উত্তর: শরিফুল সাহেব তার পুকুরে গলদা চিংড়ি চাষের জন্য নিম্নরূপে পুকুর প্রস্তুত করবেন- ১. পুকুর নির্বাচন : পুকুরের আয়তন ১০ শতক থেকে ১ একর এবং গভীরতা ১-১.৫ মিটার হলে ভালো হয়। দো-আঁশ, এঁটেল বা বেলে দো-আঁশ মাটি গলদা চিংড়ি চাষের জন্য উপযুক্ত। ২. পানির গুণাগুণ : পানির স্বচ্ছতা ২৫-৩৫ সেমি., তাপমাত্রা ১৮°–৩৪° সে., দ্রবীভূত অক্সিজেন ৫.৪ মি.গ্রা./লিটার, পানির পিএইচ ৭–৮.৫। ৩. পুকুর প্রস্তুতি : পুকুর প্রস্তুতকরণের ধাপগুলো নিচে দেওয়া হলো— পুকুরের তলদেশ শুকানো পুকুর থেকে সম্পূর্ণ পানি বের করে পুকুরের তলদেশ ২-৫ সপ্তাহ সূর্যালোকে শুকাতে হবে। পুকুরের তলদেশ এমনভাবে শুকাতে হবে যাতে মাটিতে ৫-১০ সেমি. ফাটল সৃষ্টি হয় । রাক্ষুসে মাছ দমন : যেসব পুকুর সম্পূর্ণরূপে শুকানো সম্ভব নয় সেসব পুকুরে জাল টেনে বা ওষুধ প্রয়োগ করে রাক্ষুসে মাছ ও ক্ষতিকর প্রাণী দূর করতে হবে। চুন প্রয়োগ : রাক্ষুসে মাছ অপসারণের পর প্রতি শতকে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ : চুন প্রয়োগের ৫-৭ দিন পর প্রতি শতকে নিম্নরূপ হারে সার প্রয়োগ করতে হবে- [চিত্র] সার দেওয়ার ১ দিন পর হররা টেনে ক্ষতিকর গ্যাস বের করে দিতে হবে। সার দেওয়ার পরপরই পানির গভীরতা ৪০-৫০ সে.মি. পর্যন্ত বাড়িয়ে ১ সপ্তাহ রাখতে হবে। অতঃপর পানির রং সবুজ হলে পুকুরের মধ্যে কিছু শুকনা নারিকেল পাতা বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে। এতে করে পোনা ছাড়ার জন্য পুকুর প্রস্তুত হয়ে যাবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
শরিফুল সাহেব চিংড়ি চাষের জন্য কিভাবে পুকুরটি প্রস্তুত করবে— বিশ্লে…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সার দেওয়ার ১ দিন পর হররা টেনে ক্ষতিকর গ্যাস বের করে দিতে হবে। সার দেওয়ার পরপরই পানির গভীরতা ৪০-৫০ সে.মি. পর্যন্ত বাড়িয়ে ১ সপ্তাহ রাখতে হবে। অতঃপর পানির রং সবুজ হলে পুকুরের মধ্যে কিছু শুকনা নারিকেল পাতা বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে। এতে করে পোনা ছাড়ার জন্য পুকুর প্রস্তুত হয়ে যাবে।
