উদ্দীপকের মৎস্য কর্মকর্তা যেভাবে মাছের খাদ্য তৈরির কৌশল বুঝিয়ে দিলেন তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মৎস্য কর্মকর্তা মাছের জন্য অতিরিক্ত খাদ্য সরবরাহ বলতে সম্পূরক খাদ্যকে বুঝিয়েছেন। তিনি তহমিনাকে যেভাবে সম্পূরক খাদ্য তৈরির কৌশল বুঝিয়ে দিলেন নিচে তা ব্যাখ্যা করা হলো- প্রজাতিভেদে নাইলোটিকা মাছের রেণু পোনার জন্য দেহের ওজনের ১০- ২০%, আঙুলে পোনার জন্য ৫-১০% এবং বড় মাছের জন্য ৩-৫% হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়। মৎস্য কর্মকর্তা তহমিনাকে নিম্নলিখিত উপায়ে এ ধরনের সম্পূরক খাদ্য তৈরি করতে বলেন— [চিত্র] এ উপাদানগুলো গুঁড়া করে একত্রে মিশিয়ে পানি দিয়ে মণ্ড তৈরি করে পিলেট মেশিনে বড়ি তৈরি করতে হবে এবং শুকিয়ে পুকুরে প্রয়োগ করতে হবে। খাদ্যের পরিমাণ পোনার বয়স অনুযায়ী ক্রমান্বয়ে বাড়াতে হবে। খাদ্যের পরিপূর্ণ ও কার্যকর ব্যবহারের জন্য পুকুরের নির্দিষ্ট স্থানে প্রয়োগ করতে হবে। এ খাদ্যকে দুটি ভাগে ভাগ করে একভাগ সকালে এবং একভাগ বিকালে প্রয়োগ করতে হয়। চালের কুঁড়া বা গমের ভুসি নাইলোটিকার উৎকৃষ্ট সম্পূরক খাদ্য ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের মৎস্য কর্মকর্তা যেভাবে মাছের খাদ্য তৈরির কৌশল বুঝিয়ে দিল…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
এ উপাদানগুলো গুঁড়া করে একত্রে মিশিয়ে পানি দিয়ে মণ্ড তৈরি করে পিলেট মেশিনে বড়ি তৈরি করতে হবে এবং শুকিয়ে পুকুরে প্রয়োগ করতে হবে। খাদ্যের পরিমাণ পোনার বয়স অনুযায়ী ক্রমান্বয়ে বাড়াতে হবে। খাদ্যের পরিপূর্ণ ও কার্যকর ব্যবহারের জন্য পুকুরের নির্দিষ্ট স্থানে প্রয়োগ করতে হবে। এ খাদ্যকে দুটি ভাগে ভাগ করে একভাগ সকালে এবং একভাগ বিকালে প্রয়োগ করতে হয়। চালের কুঁড়া বা গমের ভুসি নাইলোটিকার উৎকৃষ্ট সম্পূরক খাদ্য ।উত্তর

