মাছ ব্যবসায়ীর কার্যক্রমটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মাছ ব্যবসায়ীর কার্যক্রমটি হচ্ছে বরফজাতকরণের মাধ্যমে মাছ প্রক্রিয়াজাতকরণ। নিচে বরফজাতকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- মাছ ব্যবসায়ী তার মাছ সংরক্ষণের জন্য মাছ বরফজাতকরণ করেন। এটি একটি স্বল্পকালীন সংরক্ষণ পদ্ধতি। এজন্য তিনি প্রথমে বাঁশের ঝুড়িটি পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে ঝুড়ির ভেতরে চটের একটি আস্তরণ দেন। তারপর ঝুড়ির তলায় প্রায় দুই ইঞ্চি পুরু করে বরফের স্তর দেন। এরপর একস্তর মাছ ও একস্তর বরফ দিয়ে পর্যায়ক্রমে ঝুড়িটি ভর্তি করেন। ঝুড়ি পূর্ণ হওয়ার পর একস্তর বরফ দিয়ে মুখ ঢেকে সেলাই করে ঝুড়ির মুখ বন্ধ করে দেন। বরফ ও মাছের সঠিক অনুপাত ব্যবহার করলে এ পদ্ধতিতে ৭-১০ দিন পর্যন্ত মাছ সংরক্ষণ করা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
মাছ ব্যবসায়ীর কার্যক্রমটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

