বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্র-ক এর ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-ক হচ্ছে গলদা চিংড়ি। বাংলাদেশের অর্থনীতিতে চিংড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের প্রেক্ষাপটে গলদা চিংড়ির ভবিষ্যৎ সম্ভাবনা নিচে ব্যাখ্যা করা হলো- ১. গলদা চিংড়ি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ। গলদ চিংড়িকে 'হোয়াইট গোল্ড' বা 'সাদা সোনা' বলা হয়। কারণ এ চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। প্রতি বছর ১০ হাজার টনেরও বেশি গলদা চিংড়ি বিদেশে রপ্তানি হচ্ছে। চিংড়ি রপ্তানিতে গলদার অবদান বর্তমানে ২৩%। বাংলাদেশের পুকুর, দিঘি ইত্যাদি জলাশয়ে এককভাবে কিংবা বুই মাছের সাথে গলদা চিংড়ি চাষ করা যায়। ৩. গলদা চিংড়ি চাষ খুব লাভজনক। ৪-৫ মাসের মধ্যে প্রতি একরে ধানক্ষেতে ৪০০-৫০০ কেজি, পুকুর বা ঘেরে ৭০০-১০০০ কেজি চিংড়ি উৎপাদন হয়। প্রতি কেজি ৫০০ টাকা হিসেবে এর মূল্য দাঁড়ায় ধানক্ষেতে ২ লাখ থেকে ২.৫ লাখ টাকা, পুকুরে বা ঘেরে ৩.৫ লাখ থেকে ৫ লাখ টাকা। যা অন্য কোনো ফসলেই এত -আয় সম্ভব না। ৪. গলদা চিংড়ি রোগবালাই দ্বারা, কম আক্রান্ত হয় বলে ঝুঁকিও কম। ৫. গলদা চিংড়ি চাষ সম্প্রসারিত হওয়ার কারণে এর হ্যাচারির * সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সেখানে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। অতএব উপরোক্ত আলোচনার সাপেক্ষে বলা যায়, বাংলাদেশে গলদা চিংড়ি চাষের বিরাট ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে। এই চিংড়ি চাষের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্র-ক এর ভবিষ্যৎ সম্ভাবনা ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

