উদ্দীপকের আলোকে মৎস্য কর্মকর্তার পরামর্শগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শরিফুল মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ করতে গিয়ে লক্ষ করেন কিছু মাছ চঞ্চল হয়ে চারদিকে ছুটাছুটি করছে এবং শক্ত বস্তুর সাথে শরীর ঘষছে। এ লক্ষণ থেকে বলা যায়, মাছগুলো আরগুলাস নামক এক প্রকার পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে। এ পরজীবীগুলোকে খালি চোখে দেখা যায় না। এ অবস্থা প্রতিকারে মৎস্য কর্মকর্তার পরামর্শগুলো নিচে ব্যাখ্যা করা হলো- সাধারণত পুরাতন ও পচা পুকুরে আরগুলাস পরজীবীর আক্রমণ তীব্রতর হয়। কার্প জাতীয় মাছে এ পরজীবী বেশি হয়। এজন্য ০.৫ পিপিএম 'ডিপটারেক্স' ১৫ দিন পরপর দুইবার পুকুরে প্রয়োগ করতে হবে। পরপর ৩ সপ্তাহ ২৫-৩০ পিপিএম 'পটাশিয়াম পারম্যাঙ্গানেট' দ্রবণে আক্রান্ত মাছ ডুবিয়ে রাখতে হবে। প্রতি শতাংশ পুকুরে ১ কেজি হারে চুন দিতে হবে। পুকুরে জৈব সার প্রয়োগের মাত্রা কমিয়ে দিতে হবে। এছাড়াও আরগুলাস প্রতিকার ও প্রতিরোধে পুকুর পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত মাছ পুকুর থেকে সরিয়ে ফেলতে হবে। এসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আরগুলাস থেকে পুকুরের মাছকে রক্ষা করা সম্ভব হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মৎস্য কর্মকর্তার পরামর্শগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

