উদ্দীপকের নিয়াজের বাবা কিভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি — ব্যাখ্যা কর।
উত্তর: গনিয়াজের বাবা রুই মাছটির দেহে কোনো লালা বা পিচ্ছিল পদার্থ দেখতে না পেয়ে বুঝতে পারেন মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। মাছকে দীর্ঘসময় পচনমুক্ত রাখতে অসাধু ব্যবসায়ীরা যখন ফরমালিন নামক রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন তখন মাছের গায়ে পিচ্ছিল পদার্থ বা লালা থাকে না। এছাড়াও ফরমালিনযুক্ত মাছে যেসব লক্ষণ দেখা যায় তা হলো— ১. মাছ শক্ত ও অনমনীয়। ২. মাছের মাংসপেশি রাবারের মতো মনে হয় ৷ ৩. মাছের স্বাভাবিক গন্ধ পাওয়া যায় না। ৪. আঁইশ শুষ্ক, ফুলকা কালচে এবং চোখ গোলকের ভিতরের দিকে ঢুকানো। ৫. মাছের গায়ে মাছি বসে না। যখন মাছ সংরক্ষণে সঠিক পদ্ধতি অবলম্বন না করে বিষাক্ত রাসায়নিক যৌগ ফরমালিন ব্যবহার করা হয় তখন মাছে উপরের লক্ষণগুলো দেখা যায় আর এ লক্ষণগুলোর আলোকেই নিয়াজের বাবা বুঝতে পারেন মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি ৷
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের নিয়াজের বাবা কিভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

