মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নিয়াজের পছন্দকৃত মাছটির লক্ষণ দেখে নিয়াজের বাবা বুঝতে পারলেন মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি। তাই তিনি বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল । নিচে তার উক্তিটি মূল্যায়ন করা হলো- খাদ্য নিরাপত্তা ও প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে এবং পুষ্টি সমস্যা সমাধানে মাছের গুরুত্ব সবার উপরে। অথচ সকল প্রকার খাদ্যের মধ্যে মাছ অতি দ্রুত পচনশীল। মাছ আহরণের পরপরই যদি সঠিক উপয়ে, যেমন— বরফজাতকরণ, লবণায়ন, শুঁটকিকরণ ইত্যাদি পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা হয় তবে মাছের পুষ্টিগুণ ও স্বাদ সঠিক থাকে এবং মাছ সঠিকভাবে সংরক্ষণ করলে পুষ্টিগুণ উন্নতমানের হয় । মাছের মূল্য ও লাভ বৃদ্ধি পায়। মাছ রপ্তানিতে সমস্যা হয় না। মাছে ভেজাল বা বিষাক্ত দ্রব্য থাকে না । অপরদিকে মাছ সঠিকভাবে সংরক্ষণ না করে রাসায়নিক দ্রব্য, যেমন – ফরমালিন ব্যবহার করে মাছ সংরক্ষণ করলে মাছ বিষাক্ত হয়ে যায় । মাছের পুষ্টিগুণ ও স্বাদ নষ্ট হয়। এ মাছ গ্রহণে বিভিন্ন মারাত্মক রোগ যেমন— হৃদরোগ, ক্যান্সার, বন্ধ্যাত্ব, পেটের পীড়া, কিডনি ও স্নায়ুবিক বৈকল্য ইত্যাদি দেখা দিতে পারে। তাই মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য নিয়াজের বাবার উক্তিটি যথার্থ ছিল।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন কর ।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

