চিত্র-১ ও চিত্র-২ এর বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-১ হলো গলদা চিংড়ি এবং চিত্র-২ হলো বাগদা চিংড়ি। নিচে গলদা ও বাগদা চিংড়ির বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ করা হলো : গলদা চিংড়ি এর মাথা ও ক্যারাপেস বড় এবং দেহের ওজনের প্রায় অর্ধেক । অন্যদিকে বাগদা চিংড়ি এর মাথা ও ক্যারাপেস তুলনামূলক ছোট ও দেহের ওজনের প্রায় এক-তৃতীয়াংশ। গলদা চিংড়ির রোস্ট্রাম বড় ও বাঁকানো কিন্তু বাগদা চিংড়ির রোস্ট্রাম ছোট ও সোজা । গলদা চিংড়ির রোস্ট্রামের উপরিভাগে কাঁটার সংখ্যা ১১ – ১৪টি এবং নিচের দিকে ৮ – ১৪টি। বাগদা চিংড়ির রোস্ট্রামের উপরিভাগে কাঁটার সংখ্যা ৭ – ৮টি এবং নিচের দিকে ২ – ৩টি । গলদা চিংড়ির দেহের শিরোবক্ষ অংশটি অন্যান্য অঙ্গ যেমন উদর অংশ অপেক্ষা বড় ও উন্নত। বাগদা চিংড়ির শিরোবক্ষ অংশটি অপর অংশের তুলনায় স্বাভাবিক। গলদা চিংড়ি এন্টেনিউল তিন ফ্লাজেলাযুক্ত, অন্যদিকে বাগদা চিংড়ির দুই ফ্লাজেলাযুক্ত। গলদা চিংড়ির দ্বিতীয় উদর খণ্ডকের প্লিউরা ১ম ও ৩য় খণ্ডকের প্লিউরাকে আবৃত রাখে। বাগদা চিংড়ির দ্বিতীয় উদর খণ্ডকের প্লিউরা কেবলমাত্র প্রথম উদর খণ্ডকের প্লিউরাকে আংশিকভাবে আবৃত করে ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ এর বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

