লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি হলো ধান ক্ষেতে গলদা চিংড়ি চাষ । নিচে লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো— ১. জমি নির্বাচন : যে ধানের জমিতে ৩-৪ মাস ১০-২০ সে. মি. পানি আটকে রাখা যাবে এমন জমি নির্বাচন করতে হবে। ২. জমি প্রস্তুতকরণ : জমির আইল শক্ত, মজবুত করে তৈরি করতে হবে। পানির গভীরতা সমান রাখার জন্য সকল স্থানে চাষ দিয়ে জমি সমতল রাখতে হবে। ৩. আইল উঁচুকরণ : স্থানীয়ভাবে বন্যায় যে পরিমাণ পানি হয় তার চেয়ে ৩০-৪০ সে. মি. উঁচু করে আইল বাঁধতে হবে । ৪. গর্ত ও নালা খনন : জমির ঢাল অনুযায়ী ক্ষেতের ভেতরে আড়াআড়ি কয়েকটি নালা খনন করতে হবে। প্রতিটি নালা ৫০- ৬০ সে. মি. গভীর এবং ৬০-১০০ সে. মি. প্রশস্ত হবে । ৫. ধানের চারা রোপণ : ধানের চারা সারিবদ্ধভাবে রোপণ করতে হবে। সারি থেকে সারির দূরত্ব ২০-২৫ সে. মি. এবং চারা থেকে . চারার দূরত্ব ১৫-২০ সে. মি. রাখতে হবে। ৬. চিংড়ির পোনা মজুদ : এক্ষেত্রে ধানের চারা রোপণের ২০-২৫ দিন পর চিংড়ির পোনা ছাড়তে হবে। জমিতে পোনা ছাড়ার উপযুক্ত সময় সকাল বা বিকাল বেলা । ধানক্ষেতে চিংড়ি চাষের সময় ৩-৪ মাস । ৭. সম্পূরক খাদ্য : ধানক্ষেতে চিংড়ি চাষে সম্পূরক খাদ্য হিসেবে চালের কুঁড়া ও গোবর ১ : ৩ অনুপাতে মিশিয়ে বলের আকারে শতাংশ প্রতি ৪০-৪৫ গ্রাম করে প্রতি ৭ দিন অন্তর অন্তর পরিখায় দিতে হয় । ৮. পানি ব্যবস্থাপনা : চিংড়ি ছাড়ার পর জমিতে সব সময় পানি রাখতে হয় । প্রথম দিকে পানি ১০-১৫ সে. মি. গভীর রাখা প্রয়োজন । ৯. চিংড়ি আহরণ : ধান পাকা শুরু হলে ক্ষেতে পানি কমাতে হয় এবং ধান কেটে পরিখার মধ্যে থেকে চিংড়ি ধরতে হয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
লাবুর সমন্বিত চাষ পদ্ধতিটি কী ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

