মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর ।
উত্তর: আলালের পুকুরে মাছ রোগাক্রান্ত হলে মৎস্য কর্মকর্তা তাকে রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকারের জন্য জৈবিক ও রাসায়নিক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা নিচে বিশ্লেষণ করা হলো- আলালের পুকুরের মাছ ফুলকা পচা রোগে আক্রান্ত হয়েছিল। মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী এ রোগের প্রতিরোধের পাশাপাশি প্রতিকারের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। জৈবিক ও রাসায়নিক ব্যবস্থা হিসেবে তিনি আক্রান্ত মাছ জাল টেনে ধরে ফেলেন, জলাশয়ের পরিবেশ চাষোপযোগী রাখার জন্য জলাশয়ের আশপাশ খোলা-মেলা রাখেন, জলাশয়ে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক এবং সুষম খাদ্যের ব্যবস্থা করেন। এছাড়া তিনি বারবার জাল টেনে মাছের স্বাস্থ্য লক্ষ করেন। পানির গুণাগুণ ঠিক রাখার জন্য প্রয়োজনমতো সার ও চুন প্রয়োগ করেন। এরপরও যদি কোনো ফুলকা পচা মাছ পুকুরে অবশিষ্ট থাকে সেগুলোকে ২.৫% সাধারণ লবণ পানিতে ডুবিয়ে পরে ছেড়ে দেন। প্রয়োজনে ৫ পিপিএম পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ১ ঘণ্টা মাছকে গোসল করান। এসব জৈবিক ও রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করায় তার পুকুরের মাছগুলো যেমন রোগমুক্ত থাকে এবং অন্যান্য পুকুরগুলোতেও রোগটি ছড়ায় না । উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করায় আলালের পুকুরের মাছ রোগমুক্ত থাকে এবং অন্যান্য পুকুরগুলোও রোগের সংক্রমণ থেকে রক্ষা পায়। অতএব মৎস্য কর্মকর্তার পরামর্শ যৌক্তিক ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

