চিত্রে প্রদর্শিত মাছটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রে প্রদর্শিত মাছটি হচ্ছে রাজপুঁটি। নিচে মাছটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হল — ১. রাজপুঁটি বেশ শক্ত গড়নের, অধিক ফলনশীল এবং সুস্বাদু। ২. এরা তুলনামূলক কম অক্সিজেন ও বেশি তাপমাত্রাযুক্ত পানিতে টিকে থাকতে পারে । ৩. এ মাছের রোগবালাই খুবই কম । ৪. অল্প সময়ে স্বল্প ব্যয়ে মিশ্র চাষ পদ্ধতিতেও এ মাছ চাষ করা যায় । ৫. রাজপুঁটি প্রায় সব ধরনের প্রাকৃতিক খাদ্যই গ্রহণ করে । তবে ক্ষুদ্র জলজ উদ্ভিদ এদের প্রিয় খাদ্য। ৬. ছোট বড় সব রকমের ডোবা, পুকুর, দীঘি ও পরিত্যক্ত জলাশয়ে এমনকি ধান ক্ষেতেও চাষ করা যায় । ৭. রুই জাতীয় মাছের সাথে মিশ্র চাষ পদ্ধতিতেও চাষ করা যায় । ৮. দেশি সরপুঁটির তুলনায় ৪০ - ৫০% বেশি বাড়ে ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত মাছটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

