এহসানের পুকুরের মাছ কোন রোগে আক্রান্ত হয়েছে ? ব্যাখ্যা কর।
উত্তর: এহসানের পুকুরের মাছ উদরফোলা বা ড্রপসি রোগে আক্রান্ত । নিচে মাছের উদরফোলা বা ড্রপসি রোগ সম্পর্কে ব্যাখ্যা করা হলো- মাছের উদরফোলা রোগটি অ্যারোমোনাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। স্বাদু পানির বড় এবং ছোট সব প্রজাতির মাছেই এ রোগ দেখা দেয়। তবে কার্প ও শিং জাতীয় মাছে বেশি দেখা যায়। এ রোগের ফলে মাছের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। মাছের দেহাভ্যন্তরে হলুদ বা সবুজ বর্ণের তরল পদার্থ জমা হয়। দেহ থেকে অধিক তরল বা মিউকাস নিঃসৃত হয়। মাছ তার দেহের ভারসাম্য হারিয়ে ফেলে। মাছ অলসভাবে চলাফেরা করে এবং অন্য বস্তুর সাথে গা ঘষতে থাকে। আক্রান্ত মাছের পাখনা মুড়িয়ে যায়। খাদ্য গ্রহণে মাছের অনীহা লক্ষ করা যায় এবং মাছ দীর্ঘ সময় পানিতে ভেসে থাকে। উপরোক্ত লক্ষণগুলো থেকে বুঝা যায় এহসানের পুকুরের মাছ উদরফোলা বা ড্রপসি রোগে আক্রান্ত ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
এহসানের পুকুরের মাছ কোন রোগে আক্রান্ত হয়েছে ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

