মৎস্য কর্মকর্তার এহসানকে দেওয়া পরামর্শটি মূল্যায়ন কর।
উত্তর: মৎস্য কর্মকর্তা এহসানের নিয়ে যাওয়া মাছের পেটে চাপ দিয়ে তরল জাতীয় পদার্থ বের করেন এবং কিছু বিষয়ে পরামর্শ দেন। নিচে মৎস্য কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করা হলো— এহসানের পুকুরের মাছ উদরফোলা রোগে আক্রান্ত। মৎস্য কর্মকর্তা মাছের উদরফোলা রোগের প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে কিছু পরামর্শ দেন । তিনি পুকুরে সাময়িকভাবে জৈবসার প্রয়োগ বন্ধ রাখার পরামর্শ দেন। এছাড়া বলেন পরিমিত মাত্রায় পুকুরে সুষম খাদ্য দিতে হবে; আক্রান্ত মাছ সরিয়ে ফেলতে হবে; পুকুরে মাছের ঘনত্ব কমাতে হবে অর্থাৎ পরিমিত মাত্রায় রাখতে হবে। পুকুরে তিন মাস পরপর শতাংশ প্রতি ২৫০ গ্রাম চুন নিয়মিতভাবে প্রয়োগ করতে হবে। এছাড়া প্রতি কেজি খাবারের সাথে ১০০ মি.গ্রা. 'স্ট্রেপটোমাইসিন বা 'টেরামাইসিন' মিশিয়ে পরপর ৭ দিন খাওয়াতে হবে। এসব পরামর্শ গ্রহণ করলে এহসানের পুকুরের মাছ রোগমুক্ত থাকবে এবং তিনি মাছ চাষে লাভবান হতে পারবেন । অতএব বলা যায় এহসানকে দেওয়া মৎস্য কর্মকর্তার পরামর্শ যথার্থ
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
মৎস্য কর্মকর্তার এহসানকে দেওয়া পরামর্শটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

