কুয়াকাটায় সাধনের দেখা পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: কুয়াকাটায় সাধনের দেখা পদ্ধতিটি হচ্ছে মাছ সংরক্ষণের শুঁটকিকরণ পদ্ধতি। নিচে মাছের শুঁটকিকরণ পদ্ধতি ব্যাখ্যা করা হলো— প্রথমে মাছের আঁইশ, পাখনা, নাড়িভুঁড়ি ইত্যাদি ফেলে দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হয়। তারপর মাছকে মাথা থেকে লেজের দিক মেরুদণ্ড বরাবর এমনভাবে কাটতে হয় যেন লেজের কাছে সামান্য অংশ লেগে থাকে যা মাছকে শুকানোর জন্য ঝুলিয়ে রাখতে সাহায্য করে । কাটা প্রত্যেকটি ফালিকে ছুরি দিয়ে মাঝ বরাবর ২/৩ বার কাটা হয় যা মাছকে দ্রুত শুকাতে সাহায্য করে। ফালি করার পর মাছকে বাঁশের মাচার উপর চাটাইয়ে বিছিয়ে দেওয়া হয়। পাখি ও অন্যান্য প্রাণীর ক্ষতি থেকে রক্ষার জন্য জাল দ্বারা ঢেকে দেওয়া হয় । প্রথম তিনদিনে বেশিরভাগ পানি মাছ থেকে বের হয়ে যায়। তারপর মাছের লেজে রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। আবহাওয়া, মাছের আকার, গুরুত্ব ইত্যাদির উপর নির্ভর করে সাধারণত মাছ শুকাতে ৭ থেকে ৮ দিন সময় লাগে। সাধারণত শুঁটকি মাছের জলীয় অংশের পরিমাণ ১০% থেকে ২০% থাকে। উপর্যুক্ত পদ্ধতিতে মাছ শুকানোর পর সেগুলোকে মাটির পাত্রে বা মটকায় রাখা হয় ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
কুয়াকাটায় সাধনের দেখা পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

