এভাবে মাছ সংরক্ষণ বেশ সহজ ও লাভজনক— কথাটির যথার্থতা মূল্যায়ন কর ।
উত্তর: শুঁটকিকরণের মাধ্যমে মাছ সংরক্ষণ বেশ সহজ ও লাভজনক কথাটির যথার্থতা মূল্যায়ন করা হলো— শীতকালে বা শুকনো মৌসুমে আমাদের দেশের অধিকাংশ খাল-বিল- হাওর-বাঁওড় ইত্যাদি শুকিয়ে যায় বলে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে । এসব মাছ তাৎক্ষণিক বাজারজাত করা বা খাওয়া সম্ভব হয় না বলে সংরক্ষণের প্রয়োজন পড়ে। অনেকের আধুনিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় শুঁটকিকরণকেই বেছে নেয়। আবার সমুদ্র উপকূলীয় অঞ্চলে জেলেরা প্রচুর মাছ ধরে যা তারা শুঁটকিকরণের মাধ্যমে সংরক্ষণ করে। এ পদ্ধতিতে তেমন কোনো খরচ নেই। আর পরিবহন ঝামেলাও কম । তাই পদ্ধতিটি বেশ সহজ। অপরদিকে বাজারে শুঁটকি মাছের যথেষ্ট চাহিদা রয়েছে। শুঁটকি মাছে আমিষের পরিমাণ বেশি থাকে। তাছাড়া বর্তমানে শুঁটকি মাছ হাঁস-মুরগির অত্যন্ত পুষ্টিকর আমিষ জাতীয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই এ পদ্ধতিতে মাছ সংরক্ষণ বেশ লাভজনক । উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, শুঁটকিকরণ পদ্ধতিতে খরচ খুবই কম কিন্তু বাজারে চাহিদা প্রচুর। অর্থাৎ মাছ সংরক্ষণে শুঁটকিকরণ পদ্ধতি বেশ সহজ ও লাভজনক ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
এভাবে মাছ সংরক্ষণ বেশ সহজ ও লাভজনক— কথাটির যথার্থতা মূল্যায়ন কর ।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

