মাছ পচনে ব্যাকটেরিয়ার ক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: মাছের দেহের বিভিন্ন অংশ যেমন— আঁইশ, ফুলকা, চামড়া, নাড়িভুঁড়ি ইত্যাদিতে অসংখ্য জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে । তাছাড়া মাছ ধরার পর বিভিন্নভাবে মানুষের হাত, ব্যবহৃত পাত্র এবং পরিবেশ থেকে অসংখ্যা জীবাণু বা ব্যাকটেরিয়া মাছের সংস্পর্শে আসে। মাছ মরে গেলে এসব জীবাণু মৃত মাছের সংস্পর্শে এসে মাছের দেহে এনজাইম নিঃসরণ" করে। ফলে মাছের মাংসপেশি নরম হয়ে যায় এবং দ্রুত পচন ক্রিয়া শুরু হয়। মাছের দেহে জলীয় ভাগ বেশি থাকায় ব্যাকটেরিয়ার বিস্তার লাভ আরো দ্রুত হয়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
মাছ পচনে ব্যাকটেরিয়ার ক্রিয়া ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

