উদ্দীপকের আলোকে উক্ত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত চিংড়ির রোগটি হচ্ছে ব্ল্যাক স্পট বা কালো দাগ রোগ। নিচে চিংড়ির কালো দাগ রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা করা হলো- কারণ: এই রোগটি ব্যাকটেরিয়াজনিত একটি মারাত্মক রোগ। পুকুরের অস্বাভাবিক পরিবেশ এ রোগের জন্য দায়ী। লক্ষণ: ১. কালো দাগ রোগের কারণে চিংড়ি দুর্বল হয়ে পড়ে। ২. খোলস, লেজ ও ফুলকায় কালো কালো দাগ হয়। ৩. এক পর্যায়ে খোলসের গায়ে ছিদ্র হয় এবং ব্যাপক আকারে মড়ক দেখা দেয়। প্রতিকার: এ রোগের সঠিক কোনো চিকিৎসা নেই। সুষ্ঠু খামার ব্যবস্থাপনার মাধ্যমে রোগের আক্রমণ কমানো যায়। যেমন- ১. পুকুর বা ঘেরে অতিরিক্ত পোনা মজুদ থেকে বিরত থাকতে হবে। ২. খামারে নিয়মিত পুষ্টিসম্মত খাবার প্রয়োগ করতে হবে। ৩. খামারের লবণাক্ততা, তাপমাত্রা এবং অম্লমান ঠিক রাখতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার বর্ণনা কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর

উত্তর

উত্তর

