আমির সাহেবের পুকুর প্রস্তুতির ধাপগুলো ব্যাখ্যা কর।
উত্তর: আমির সাহেব রাজপুঁটি মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করেন। নিচে তার পুকুর প্রস্তুতির ধাপগুলো ব্যাখ্যা করা হলো- ১. পাড় ও তলা ঠিক করা: পুকুরের আয়তন ১৫-৩৫ শতাংশ হলে রাজপুঁটির চাষের জন্য ভালো। পুকুরের পাড় কাটা বা ভাঙা থাকলে তা ঠিক করতে হবে। তলা সমান না থাকলে সমান করতে হবে। পুকুরের তলায় কাদা থাকলে তা সরাতে হবে। পুকুরের পাড়ে বড় বড় গাছ থাকলে ডালপালা কেটে ফেলতে হবে। ২. জলজ আগাছা দমন: পুকুরের ক্ষতিকর আগাছা পোনা মজুদের আগে অপসারণ করতে হবে। শিকড়যুক্ত আগাছা থাকলে শিকড়সহ তুলে ফেলতে হবে। ৩. রাক্ষুসে মাছ ও ক্ষতিকর প্রাণী অপসারণ: মাছ চাষের আগে ঘন ঘন জাল টেনে রাক্ষুসে মাছ সরিয়ে ফেলতে হবে। যদি জাল টেনে রাক্ষুসে মাছ অপসারণ করা না যায় তবে পানি সেচে পুকুর শুকিয়ে ফেলতে হবে। জাল টেনে বা পুকুর শুকিয়ে রাক্ষুসে মাছ অপসারণ করা সম্ভব' না হলে ওষুধ প্রয়োগ করতে হবে। ৪. চুন প্রয়োগ: পুকুরের ঘোলা ও বিষাক্ত পানি শোধন ও প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য চুন ও সার প্রয়োগ করতে হয়। পুকুর শুকানো অথবা বিষ প্রয়োগের ১-২ দিন পর শতাংশপ্রতি ১ কেজি হারে চুন দিতে হবে। ৫. সার প্রয়োগ: চুন প্রয়োগের ৬-৭ দিন পর পুকুরে জৈব ও অজৈব সার দিতে হবে। জৈব সার হিসেবে শতাংশপ্রতি ৫-৭ কেজি গোবর অথবা ৩-৫ কেজি হাঁস-মুরগির বিষ্ঠা প্রয়োগ করতে হবে। জৈব সার প্রয়োগের ৪-৫ দিন পর প্রতি শতাংশ পুকুরে ১০০-১৫০ গ্রাম ইউরিয়া, ৫০-৭০ গ্রাম টি.এস.পি সার পানিতে মিশিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
আমির সাহেবের পুকুর প্রস্তুতির ধাপগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

