উপজেলা মৎস্য কর্মকর্তার ব্যাখ্যাকৃত বিষয়গুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আমির সাহেবের পুকুরে মাছের ক্ষত রোগ দেখা দিয়েছে। এজন্য উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরকে ক্ষত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে ব্যাখ্যা করেন। মাছের ক্ষত রোগের কারণ হিসেবে Aphanomyces infadans নামক অত্যাবশ্যকীয় কারণ হিসেবে ধরা হয়। এ রোগের প্রাথমিক পর্যায়ে মাছের গায়ে ছোট ছোট লাল দাগের আবির্ভাব হয়। পরবর্তী সময়ে লাল দাগের স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতে চাপ দিলে দুর্গন্ধ বের হয়। আক্রান্ত মাছ খাদ্য গ্রহণ করে না। অনেক সময় মাছের চোখ নষ্ট হয়ে যায়। মারাত্মক আক্রান্ত মাছের লেজ ও পাখনা খসে পড়ে। মাছ ভারসাম্যহীনভাবে পানিয় উপর চলাফেরা করে। মাছের ক্ষত রোগের প্রতিকার বা চিকিৎসা হিসেবে প্রতি কেজি খাবারের সাথে ১০০ মি. গ্রা. 'টেরামাইসিন ওষুধ পরপর ৭-১০ দিন প্রয়োগ করতে হবে। আক্রান্ত পুকুরে প্রতি শতাংশে ১ কেজি চুন এবং ৩.৫ কেজি লবণ একত্রে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। আক্রান্ত মাছকে ৫ পিপিএম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ১ ঘণ্টা অথবা ১ পিপিএম তুঁতের দ্রবণে ১০-১৫ মিনিট গোসল করালে ভালো ফল হয়। জৈব সারের ব্যবহার প্রয়োজনে সাময়িকভাবে বন্ধ করতে হবে এবং পুকুর আগাছামুক্ত রাখতে হবে। পুকুরের তলদেশ রৌদ্রে শুকিয়ে নতুন পানি দিতে হবে এবং পুকুরে বন্যার পানি প্রবেশ রোধ করতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উপজেলা মৎস্য কর্মকর্তার ব্যাখ্যাকৃত বিষয়গুলো বর্ণনা কর।
উদ্দীপক
উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

