নিরাপদ মাছ সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহারের বিকল্প হিসেবে কোন পদ্ধতি অবলম্বন করা যায় তা উল্লেখ কর।
উত্তর: নিরাপদ মাছ সংরক্ষণে ফরমালিন ব্যবহারের বিকল্প হিসেবে সুপার পাউডার ব্যবহার করা যেতে পারে। নিচে তা উল্লেখ করা হলো- আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী মাছ সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করছেন, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশের ক্ষতির কারণ। এ কারণে পরিবেশবান্ধব ও নিরাপদ প্রিজারভেটিভ ব্যবহার করা জরুরি। আর এক্ষেত্রে সুপার পাউডার বা স্ক্যালপ শেল খুবই কার্যকরী। সুপার পাউডার হলো শামুক, ঝিনুক ইত্যাদির খোলসের গুঁড়া। এই ঝিনুক খোলস গুঁড়া বিভিন্ন ধরনের অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী এবং মাছ সংরক্ষণে এর ব্যবহার সম্পূর্ণ নিরাপদ ও সাশ্রয়ী। গবেষণায় দেখা গেছে, ০.০১ ভাগ সুপার পাউডারের দ্রবণ দিয়ে তৈরি বরফে মাছকে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে তা ১৭ দিন পর্যন্ত সম্পূর্ণ টাটকা থাকে। এমন কি মাছের চেহারা ও স্বাদের কোনো পরিবর্তন হয় না। এছাড়া মাছ সংরক্ষণে ব্যবহৃত এই বরফ গলা পরিত্যক্ত পানিতে অণুজীবের উপস্থিতি সাধারণ বরফ গলা পানির চেয়ে অনেক কম থাকে। যা নিশ্চিত করে জীবাণুমুক্ত স্বাস্থ্যকর পরিবেশ। তবে এই পদ্ধতিতে মাছ সংরক্ষণ করার আগে বিশুদ্ধ পানি দিয়ে মাছ ধুয়ে নিতে হবে এবং সংরক্ষণের যথার্থতা নিশ্চিত করতে প্রতি ২৪ ঘণ্টা পরপর ঝিনুক খোলস গুঁড়া মিশ্রিত বরফ পরিবর্তন করতে হবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
নিরাপদ মাছ সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহারের বিকল্প হিসেবে কোন পদ্ধত…
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

