চিত্রে প্রদর্শিত মাছ দুটির বৈশিষ্ট্য তুলনা কর।
উত্তর: প্রদর্শিত চিত্র ক ও চিত্র খ হলো যথাক্রমে গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি। নিচে এদের বৈশিষ্ট্য তুলনা করা হলো- গলদা চিংড়ি এর মাথা. ও ক্যারাপেস বড় এবং দেহের ওজনের প্রায় অর্ধেক। অন্যদিকে বাগদা চিংড়ি এর মাথা ও ক্যারাপেস তুলনামূলক ছোট ও দেহের ওজনের প্রায় এক-তৃতীয়াংশ। গলদা চিংড়ির রোস্ট্রাম বড় ও বাঁকানো কিন্তু বাগদা চিংড়ির রোস্ট্রাম ছোট ও সোজা। গলদা চিংড়ির রোস্ট্রামের উপরিভাগে কাঁটার সংখ্যা ১১ - ১৪টি এবং নিচের দিকে ৮ - ১৪টি। বাগদা চিংড়ির রোস্ট্রামের উপরিভাগে কাঁটার সংখ্যা ৭- ৮টি এবং নিচের দিকে ২ - ৩টি। গলদা চিংড়ির দেহের শিরোবক্ষ অংশটি অন্যান্য অঙ্গ যেমন উদর অংশ অপেক্ষা বড় ও উন্নত। বাগদা চিংড়ির শিরোবক্ষ অংশটি অপর অংশের তুলনায় স্বাভাবিক। গলদা চিংড়ি এন্টেনিউল তিন ফ্লাজেলাযুক্ত, অন্যদিকে বাগদা চিংড়ির দুই ফ্লাজেলাযুক্ত। গলদা চিংড়ির দ্বিতীয় উদর খন্ডকের প্লিউরা ১ম ও ৩য় খন্ডকের গ্লিউরাকে আবৃত রাখে। বাগদা চিংড়ির দ্বিতীয় উদর খন্ডকের প্লিউরা কেবলমাত্র প্রথম উদর খন্ডকের গ্লিউরাকে আংশিকভাবে আবৃত করে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত মাছ দুটির বৈশিষ্ট্য তুলনা কর।
উদ্দীপক

খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

