উদ্দীপকে উল্লিখিত কৃষিজ পণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত কৃষিজ পণ্যটি হলো মাছ। নিচে নিরাপদ মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- নিরাপদ মাছ সংরক্ষণ হলো আহরণের পর বিক্রি বা ভোক্তা কর্তৃক ক্রয়ের সময় পর্যন্ত মানবদেহের জন্য ক্ষতিকারক কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে মাছের পচন রোধ করে সংরক্ষণ করা। নিরাপদ মাছ সংরক্ষণের মাধ্যমে মাছের খাদ্য উপাদান যেমন- আমিষ ও খনিজ লবণের মান সংরক্ষণ করা যায়। এর মাধ্যমে মাছের দেহের ভিতরের এনজাইমের ক্রিয়া নিষ্ক্রিয় করা যায়। মাছের রাসায়নিক উপাদানের জারণ, ক্রিয়া রোধ করা যায়। মাছের আঁইশ, ফুলকা ও পাকস্থলীতে অবস্থানকারী ক্ষতিকর জীবাণুর কার্যক্রম রোধ করা যায়। সর্বোপরি ক্রেতা বা ভোক্তাদের কাছে পৌছানোর সময়কালে মাছের গুণগতমান অক্ষুণ্ণ রাখা যায়। নিরাপদ মাছের গুণগতমান ঠিক থাকে বলে ভালো মূল্য পাওয়া যায়। তাই উল্লিখিত কৃষিজ পণ্য অর্থাৎ মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষিজ পণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

