উদ্দীপকের মৎস্য কর্মকর্তা রোগটির যে প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে করণীয় বলেছিলেন তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তাহসিনের পুকুরে চাষকৃত রাজপুঁটি মাছ ক্ষত রোগে আক্রান্ত হয়েছিল। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার শরণাপন্ন হলে মৎস্য কর্মকর্তা তাকে মাছের ক্ষত রোগের প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে করণীয় বলেছিলেন। নিচে তা বিশ্লেষণ করা হলো- মাছের রোগবালাই মাছ চাষের এক বিরাট অন্তরায়। অন্যান্য সকল মাছের মতো রাজপুঁটিও রোগাক্রান্ত হয়ে থাকে। মাছের বিভিন্ন রোগের মধ্যে ক্ষত রোগ অন্যতম। এ রোগের প্রতিকার ও প্রতিরোধে পুকুরে বাহিরের পানির প্রবেশ রোধ ও উন্নত জলজ পরিবেশ নিশ্চিত করতে হবে। শুকনো মৌসুমে পুকুরের তলা শুকাতে হবে। পুকুরে পোনা মজুদের আগে ২-৩% লবণ পানিতে পোনা গোসল করাতে হবে। জৈব সার প্রয়োগ সীমিত করতে হবে। মাছ ধরার জাল রোদে শুকিয়ে পুকুরে ব্যবহার করতে হবে। প্রতি কেজি খাবারের সাথে ৬০০-১০০০ মিলিগ্রাম টেরামাইসিন বা ১ গ্রাম ক্লোরোমাইসিটিন ওষুধ মিশিয়ে পরপর ৭-১০ দিন প্রয়োগ করতে হবে। আক্রান্ত পুকুরে প্রতি শতাংশে ১ কেজি চুন এবং ৩.৫ কেজি লবণ একত্রে মিশিয়ে ছিটিয়ে দিতে. হবে। এছাড়াও আক্রান্ত মাছকে ৫ পিপিএম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ১ ঘণ্টা অথবা ১ পিপিএম তুঁতের দ্রবণে ১০ মিনিট গোসল করালে ভালো ফল হয়। সুতরাং মৎস্য কর্মকর্তার পরামর্শ মোতাবেক উক্ত করণীয় দিকগুলো অবলম্বন করে মাছের ক্ষত রোগ প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উদ্দীপকের মৎস্য কর্মকর্তা রোগটির যে প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে …
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

