এগ্রোফুড লিমিটেড কীভাবে চিংড়ি প্রক্রিয়াজাত করেছিল? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে এগ্রো ফুড লিমিটেড স্বাস্থ্যসম্মত উপায়ে চিংড়ি প্রক্রিয়াজাত করেছিল। তাদের গৃহীত পদ্ধতি নিচে বর্ণনা করা হলো- ১. আহরণকৃত চিংড়ি প্রক্রিয়াজাতকরণের উপযোগীকরণ: এ ধাপে কারখানায় বা চিংড়ি প্রসেসিং প্ল্যান্টে চিংড়ি আসার পর চিংড়ি বরফ থেকে আলাদা করে মাথা ছাড়িয়ে ছোট-বড় আকারে গ্রেডিং করা হয়। ২. জীবাণুমুক্ত করে পচন রোধকরণ: চিংড়ির গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য ০° সে. তাপমাত্রায় চিল রুমে রাখা হয়। চিল রুমে সাময়িক সংরক্ষিত চিংড়ি পরবর্তীতে ৫-১০ পিপিএম ক্লোরিন মিশ্রিত পানিতে ধোয়া হয়। ক্লোরিন মিশ্রিত পানিতে জীবাণুমুক্ত করার পর পুনরায় চিংড়িকে গ্রেড করে উদরাংশের পাতলা শ্লেষ্মা ভালোভাবে পরীক্ষা করে পরিষ্কার করা হয়। চিংড়ির ড্রেসিং করার ক্ষেত্রে ৩০ সেমি × ২০ সেমি মাপের টিনের ট্রেতে ৭০ সেমি × ৭০ সেমি মাপের পলিথিন পেপার বিছানো হয়। ট্রেগুলো বরফের পানি দ্বারা পূর্ণ হলে পলিথিন পেপার ভাঁজ করে চিংড়ি প্যাকিং ব্লক তৈরি করা হয় এবং প্লেট বা এয়ার ব্লাস্ট ফ্রিজারের ধারণক্ষমতা অনুযায়ী সংরক্ষণ করা হয়। এভাবে ১২ থেকে ১৩ ঘণ্টা হিমায়িতকরণ প্রক্রিয়া চলে। ৩. প্যাকিং: প্রক্রিয়াজাতকৃত চিংড়ি হিমায়িত করার পর বর্গাকৃতির চিংড়ির ব্লকগুলো দ্রুত পলিথিন ব্যাগে ভরে সিল করা হয় এবং পরবর্তী ধাপে পলিথিন ব্যাগগুলো মাস্টার কার্টুনে ঢোকানো হয়। ৪. হিমাগারে সংরক্ষণ: এ ধাপে মাস্টার কার্টুনগুলো ২০° সে. এর কম তাপমাত্রায় হিমাগারে সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে বাজারজাত করা হয়। উপরিউক্ত ধাপগুলো অনুসরণের মাধ্যমে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ করা হলে চিংড়িকে পচনের হাত থেকে রক্ষা করা যায় এবং ফরমালিন মুক্ত রাখা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
এগ্রোফুড লিমিটেড কীভাবে চিংড়ি প্রক্রিয়াজাত করেছিল? বর্ণনা কর।
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

