চিত্র ক এবং চিত্র খ এর প্রক্রিয়াকরণ পদ্ধতির মধ্যে কোনটি বেশি সহজলভ্য? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-ক ও খ যথাক্রমে শুঁটকিকরণ এবং লবণজাতকরণ পদ্ধতি। শুঁটকিকরণ এবং লবণজাতকরণ এর প্রক্রিয়াগত পদ্ধতির মধ্যে শুঁটকিকরণ বেশি সহজলভ্য। নিচে এর সপক্ষে যুক্তি দেয়া হলো- প্রাকৃতিক পদ্ধতিতে সূর্যালোক ও বাতাসের মাধ্যমে কোন দ্রব্য হতে পানি অথবা জলীয় অংশ হ্রাস করানোকে শুঁটকিকরণ বলা হয়। বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে মাছ শুকানো হয়ে থাকে। এ পদ্ধতিতে মাছকে দীর্ঘসময়ের জন্য সংরক্ষণ করে রাখা যায়। শুটকিকরণে কোন প্রকার উন্নত যন্ত্রপাতির প্রয়োজন পড়ে না। স্বল্প ব্যয়ে শুঁটকি করা যায়। কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না। তাপ অপরিবাহী কক্ষের প্রয়োজন হয় না বলে শুঁটকি পরিবহনে খরচ কম হয়। বাংলাদেশে শীত মৌসুমে আর্দ্রতা ও বৃষ্টিপাত কম হয় এবং সূর্যালোকের স্থায়িত্বের কারণে শুঁটকিকরণের জন্য অনুকূল। অপরদিকে লবণজাতকরণ মাছ সংরক্ষণের একটি প্রক্রিয়া যা মাছে খাওয়ার লবণের অনুপ্রবেশের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এটি পরিচালিত হয় বিভিন্ন ধরনের ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়। এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদান লবণ সবসময় সহজলভ্য থাকে না। লবণজীত করার সময় মাছ ও লবণের সঠিক অনুপাত রক্ষিত না হলে উৎপন্ন দ্রব্যের গুণগত মান নষ্ট হয়। মুক্ত বাক্সে লবণজাতকৃত মাছের চর্বির জারণ ঘটে যা মাছের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, শুঁটকিকরণ ও লবণজাতকরণের মধ্যে, শুঁটকিকরণ বেশি সহজলভ্য।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
চিত্র ক এবং চিত্র খ এর প্রক্রিয়াকরণ পদ্ধতির মধ্যে কোনটি বেশি সহজলভ্…
উদ্দীপক

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

