চিত্র : 'A [গণিত] এ মাছ সংরক্ষণের কোন পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে চিত্র: 'A [গণিত] তে প্রদর্শিত মাছ সংরক্ষণ পদ্ধতিটি হলো ক্যানিং বা, টিনজাতকরণ। মাছ প্রক্রিয়াজাত করে বায়ুশূন্য পাত্রে সংরক্ষণ করাই হলো স্ক্যানিং। প্রথমে টাটকা মাছের মাথা, পাখনা, আঁইশ, নাড়িভুঁড়ি অপসারণ করে ক্লোরিনযুক্ত পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর মাছ টুকরো করে প্রথমে লবণ পানিতে এবং পরে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। তারপর লবণ দ্রবণে মাছের টুকরোগুলোকে সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠাণ্ডা করতে হবে। এরপর সিদ্ধ মাছগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত টিনে বা কৌটায় স্তরে স্তরে সাজাতে হবে। প্রতি স্তরে বিভিন্ন রকম মসলা, তেল, সস, লবণ ইত্যাদি দিতে হবে। এমনভাবে টিনের কৌটা ভর্তি করতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। এরপর মেশিনের সাহায্যে বায়ুশূন্য করে কৌটার মুখ বন্ধ করতে হবে। টিনের বাহিরের অংশের ময়লা সোডিয়াম ফসফেট মিশ্রিত গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে । এরপর ১২০° সে. তাপমাত্রায় ৫০-৬০ মিনিট উত্তপ্ত করে টিনের ভিতরের মাছকে জীবাণুমুক্ত করতে হবে। তাপ দেওয়া শেষ হলে ঠাণ্ডা পানি দিয়ে কৌটা ঠাণ্ডা করে নিতে হবে। এরপর টিনের গায়ে লেবেলিং করতে হবে। লেবেলিং কাগজে মাছের জাত, ওজন, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, কোম্পানির নাম ইত্যাদির উল্লেখ থাকতে হবে। উল্লিখিত প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে মাছকে টিনজাত করা যাবে।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
চিত্র : 'A এ মাছ সংরক্ষণের কোন পদ্ধতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

