উপকূলীয় লবণ ক্ষেতে চিংড়ি চাষের জন্য জলাশয় ব্যবস্থাপনা পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উপকূলীয় লবণ ক্ষেতে চিংড়ি চাষের জন্য জলাশয় ব্যবস্থাপনা পদ্ধতি নিচে ব্যাখ্যা করা হলো- ঘের প্রস্তুতি: শুষ্ক মৌসুমে এবং বর্ষাকাল আসার পূর্বেই ঘেরের পাড় তৈরি বা মেরামত করতে হবে। পাড়ে গর্ত থাকলে তা ভরাট করে দিতে হবে। ঘেরের তলা অসমতল থাকলে তা সমতল করে নিতে হবে। জলজ আগাছা পরিষ্কার: ঘেরে জলজ উদ্ভিদ বা আগাছা দেখা দিলে তা পরিষ্কার করতে হবে।রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ অপসারণ ভেটকি, তেলাপিয়া, বিষ তারা, বেলে, টেংরা, কাসিলা প্রভৃতি মাছ ঘের শুকিয়ে বা বিষ প্রয়োগের মাধ্যমে দূর করতে হবে। চুন প্রয়োগ: মাটিকে শোধন ও উর্বরতা বাড়ানোর জন্য এবং ক্ষতিকর গ্যাস ও রোগবালাই নিয়ন্ত্রণের জন্য চুন প্রয়োগ করতে হবে। এ অঞ্চলের জন্য গড়ে প্রতি শতকে ১ কেজি পাথুরে চুন ঘের প্রস্তুতিতে ব্যবহার করা প্রয়োজন। সার প্রয়োগ: চুন প্রয়োগের ৫-৭ দিন পর ঘেরে নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবে। [চিত্র] ঘের পানিপূর্ণকরণ: চুন প্রয়োগের ৭ দিন পর ৬০ ৮০ সে.মি. জোয়ারের পানি ঘেরে ঢোকাতে হবে। ঘেরের পানির স্বচ্ছতা ২৫ 80 সে.মি. হলে বুঝতে হবে পানিতে প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হয়েছে। এ অবস্থায় পোনা ছাড়ার উপযুক্ত সময়। অতএব, উপরোল্লিখিত পন্থায় জলাশয় ব্যবস্থাপনা করে উপকূলীয় লবণ ক্ষেতে চিংড়ি চাষ করা যায়।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
উপকূলীয় লবণ ক্ষেতে চিংড়ি চাষের জন্য জলাশয় ব্যবস্থাপনা পদ্ধতি ব্যাখ্…
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
ঘের পানিপূর্ণকরণ: চুন প্রয়োগের ৭ দিন পর ৬০ ৮০ সে.মি. জোয়ারের পানি ঘেরে ঢোকাতে হবে। ঘেরের পানির স্বচ্ছতা ২৫ 80 সে.মি. হলে বুঝতে হবে পানিতে প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হয়েছে। এ অবস্থায় পোনা ছাড়ার উপযুক্ত সময়।
অতএব, উপরোল্লিখিত পন্থায় জলাশয় ব্যবস্থাপনা করে উপকূলীয় লবণ ক্ষেতে চিংড়ি চাষ করা যায়।উত্তর

