'করোনা মহামারি' কালীন সারির কোন ধরনের উপাদান-ব্যাখ্যা কর।
উত্তর: 'করোনা মহামারি' কালীন সারির অনিয়মিত উঠানামা উপাদানকে নির্দেশ করে। ব্যাখ্যা: আকস্মিক কোনো কারণ দ্বারা কালীন সারির মানের পরিবর্তন সাধিত হলে তাকে অনিয়মিত উঠানামা বলে। 'করোনা মহামারি' এর প্রভাবে কালীন সারির চলকের মানের যে আকস্মিক পরিবর্তন ঘটে তা-ই অনিয়মিত উঠানামা। এ ধরনের পরিবর্তনের কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে হয় না এবং এর কোনো নিয়ম নেই, নীতিও নেই। 'করোনা মহামারি' হঠাৎ রা আকস্মিকভাবে হয়ে থাকে। অতএব, 'করোনা মহামারি' কালীন সারির অনিয়মিত উঠানামা উপাদানকে নির্দেশ করে।
HSC Statistics 1st Paper Chapter 7: কালীন সারি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 7: কালীন সারি · সৃজনশীল
'করোনা মহামারি' কালীন সারির কোন ধরনের উপাদান-ব্যাখ্যা কর।
উদ্দীপক
কোম্পানীর ম্যানেজার মুনাফার ধারা দেখে বললেন যে, 2027 সালে মুনাফা 70 লক্ষ টাকা হতে পারে।সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
১ম অংশের বছরের গড়
= 2013.5
২য় অংশের বছরের গড়
= 2018.5
এখন, ছক কাগজের X অক্ষে বছর (t) এবং Y অক্ষে মুনাফা (y) বসিয়ে সাধারণ ধারা রেখা অঙ্কন করি। সাধারন ধারা অঙ্কন করতে দুই অংশের বছরের গড় মানের বিপরীতে মুনাফার গড় মানের জন্য দুটি বিন্দু পাই। বিন্দু দুটিকে সরলরেখার সাহায্যে যুক্ত করে সাধারণ ধারা রেখা অঙ্কন করি। রেখাটিকে সামনের দিকে বর্ধিত করে 2027 সালের সাধারণ ধারার মান নির্ণয় করি।
চিত্র হতে লক্ষ্য করলে দেখা যায় যে, 2027 সালের সম্ভাব্য মুনাফা 77 লক্ষ টাকা; যা 70 লক্ষ টাকার বেশি।
অতএব, ম্যানেজারের বক্তব্য সঠিক ছিল।



