Chapter 7: কালীন সারি Statistics 1st Paper

HSC Statistics 1st Paper এর Chapter 7: কালীন সারি অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

২৩৪

প্রশ্ন

Statistics 1st Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCStatistics 1st Paperসৃজনশীল

উদ্দীপক

বাংলাদেশি একটি কোম্পানি আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা অর্জনের জন্য ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসার সফলতা পর্যবেক্ষণের জন্য ব্যবসায়িক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করে। এরূপ একটি তথ্য নিম্নরূপ : question image প্রতিষ্ঠানটি 2017 সালে 70 হাজার ডলার মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করে।

Dhaka · 2017

ক
কালীন সারি কী?

উত্তর

সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যাত্মক তথ্য বিন্যাসই কালীন সারি।
খ
পহেলা বৈশাখে (বাংলা নববর্ষ) কাপড়ের বিক্রি যথেষ্ট পরিমাণে বেড়ে যায়-এটি কিসের প্রভাব ব্যাখ্যা কর।

উত্তর

পহেলা বৈশাখে কাপড়ের বিক্রি যথেষ্ট পরিমাণে বেড়ে যায়- এটিতে কালীন সারির যে প্রভাব লক্ষ করা যায় তা হলো মানুষ সৃষ্ট প্রথা, ঐতিহ্য এবং অভ্যাসের পরিবর্তনজনিত ঋতুগত ভেদ বা উঠানামার প্রভাব। কোনো ঘটনা বা চলকের মানের মধ্যে যদি মানুষ সৃষ্ট প্রথা, ঐতিহ্য এবং অভ্যাসের পরিবর্তনের কারণে চলকের মানের স্বল্পমেয়াদি ও নিয়মিত পরিবর্তন লক্ষ করা যায় তবে ঐ ঘটনা বা চলকের মধ্যে মানুষ সৃষ্ট প্রথা, ঐতিহ্য এবং অভ্যাসের পরিবর্তনজনিত ঋতুগত ভেদ বা উঠানামা বিদ্যমান বলে ধরা হয়। পহেলা বৈশাখ বাংলাদেশের একটি ঐতিহ্যপূর্ণ দিবস। এ দিবসে মানুষ নতুন নতুন কাপড় চোপড় পরিধান করে উৎসব পালন করে। ফলে ঐ দিবসে নতুন কাপড়ের চাহিদা বৃদ্ধির কারণে কাপড়ের বিক্রি যথেষ্ট পরিমাণ বেড়ে যায়৷
গ
উদ্দীপকের তথ্য হতে তিন বছর ভিত্তিক চলিষ্ণু গড়ের সাহায্যে সাধারণ ধারা নির্ণয় কর।

উত্তর

তিন বছর ভিত্তিক চলিষ্ণু গড়ের সাহায্যে সাধারণ ধারা নির্ণয়ের তালিকা : question image ছক কাগজে X-অক্ষ বরাবর বছর এবং Y-অক্ষ বরাবর মুনাফা বসিয়ে চলিষ্ণু গড়ের সাহায্যে সাধারণ ধারা নির্ণয় : question image
ঘ
2017 সালে লক্ষ্য অর্জিত হবে কি-না প্রয়োজনীয় পরিমাপ নির্ণয়পূর্বক তোমার মতামত দাও৷

উত্তর

এখানে, তথ্যসংখ্যা বিজোড় তাই মাঝের মান 2011 সালকে বাদ দিয়ে তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করা যায়৷ আধাগড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়ের তালিকা : question image এখানে ছক কাগজে X-অক্ষ বরাবর গড় সাল এবং Y-অক্ষ বরাবর মুনাফা (হাজার ডলার) নির্দেশ করি। অতঃপর গড় উৎপাদন দুটি ছক কাগজে বসিয়ে সংযুক্ত করি এবং রেখাটিকে সামনে ও পিছনে বর্ধিত করি। এতে যে রেখা পাওয়া যায় তা আধা গড় পদ্ধতিতে দীর্ঘকালীন প্রবণতা নির্দেশ করে। আর অঙ্কিত দীর্ঘকালীন প্রবণতা হতে প্রতিষ্ঠানটির 2017 সালে মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা যাবে। question image প্রদত্ত তথ্যের ভিত্তিতে আধা গড় পদ্ধতিতে নির্ণীত সাধারণ ধারা হতে আমরা পাই, 2017 সালের মুনাফার পরিমাণ 66 হাজার ডলার। কিন্তু প্রতিষ্ঠানটির 2017 সালে মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করে 70 হাজার ডলার। সুতরাং, প্রতিষ্ঠানটির 2017 সালে 70 হাজার ডলার ভাগ অর্জন করা সম্ভব নয়।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

আশুলিয়ার একটি জ্যাকেট রপ্তানিকারক কোম্পানির প্রতি বছর উৎপাদিত জ্যাকেটের সংখ্যার তথ্যটি নিম্নরূপ : question image

Comilla · 2017

ক
কালীন সারি কাকে বলে?

উত্তর

সময়ের সাথে সম্পর্কিত যেকোনো সংখ্যাত্মক তথ্য বিন্যাসকেই কালীন সারি বলে।
খ
কালীন সারির মডেল ব্যাখ্যা কর।

উত্তর

যে গাণিতিক সূত্রের সাহায্যে কালীন সারির চলক ও তার উপাদানগুলোর মধ্যে সম্পর্ক উপস্থাপন করা হয়, তাকে কালীন সারির গাণিতিক মডেল বলে। কালীন সারিকে নিম্নরূপ গাণিতিক মডেলের সাহায্যে বর্ণনা করা যায়: Yt=f(Tt,St,Ct,It)Y_t=f\left(T_t, S_t, C_t, I_t\right) কালীন সারি ও উহার উপাদানসমূহের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সাধারণত দুই ধরনের মডেলের সাহায্যে প্রকাশ করা যায়। যেমন : (i) যোজন মডেল : যোজন মডেলের ক্ষেত্রে, Yt=Tt+St+Ct+ItY_t=T_t+S_t+C_t+I_t (ii) গুণন মডেল : গুণন মডেলকে আমরা লিখতে পারি, Yt=Tt×St×Ct×It\mathrm{Y}_{\mathrm{t}}=\mathrm{T}_{\mathrm{t}} \times \mathrm{S}_{\mathrm{t}} \times \mathrm{C}_{\mathrm{t}} \times \mathrm{I}_{\mathrm{t}}
গ
উক্ত তথ্য থেকে 3 বছরভিত্তিক চলিষ্ণু গড় নির্ণয় কর।

উত্তর

তিন বছর ভিত্তিক চলিঞ্চু গড় নির্ণয় : question image
ঘ
মুক্ত হস্তরেখা পদ্ধতিতে সাধারণ ধারা ব্যাখ্যা কর এবং 2017 সালের জ্যাকেট উৎপাদনের পরিমাণ প্রাক্কলন কর।

উত্তর

মুক্তহস্ত রেখা পদ্ধতির মাধ্যমে অতি অল্প সময়ে সাধারণ ধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়। গাণিতিক হিসাব-নিকাশের প্রয়োজন হয় না বলে অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ অল্প লেখাপড়া জানলেও এ পদ্ধতি ব্যবহার করে কালীন সারির তথ্যমালা সম্পর্কে ভবিষ্যৎ পূর্বাভাস প্রদান করতে পারেন। মুক্তহস্ত রেখা পদ্ধতিতে সময়কে x-অক্ষ বরাবর এবং সময়ের সাথে সংশ্লিষ্ট চলকটির বিভিন্ন মান y-অক্ষ বরাবর প্রতিস্থাপন করা হয়। ফলে ছক কাগজে মানগুলোর জন্য কতকগুলো বিন্দু পাওয়া যায়। প্রাপ্ত বিন্দুগুলোকে অবলম্বন করে ব্যক্তিগত বিচারবুদ্ধি বা অভিজ্ঞতায় একটি সরলরেখা বা বক্ররেখা মুক্তহস্তে এমনভাবে আঁকা হয় যাতে রেখাটি প্রদত্ত বিন্দুসমূহের ঝোঁক বা সাধারণ রেখার গতি (ঊর্ধ্বগতি বা নিম্নগতি বা স্থির) নির্দেশ করে। উদ্দীপকের তথ্য হতে লৈখিক পদ্ধতিতে অঙ্কিত কালীন সারিটি নিম্নরূপ হবে— question image প্রদত্ত তথ্যের ভিত্তিতে মুক্তহস্ত রেখা পদ্ধতিতে নির্ণীত সাধারণ ধারা হতে আমরা পাই, 2017 সালে উৎপাদিত জ্যাকেটের পরিমাণ প্রাক্কলন বা নিরূপণ বা ধারণা করা যায় 77 হাজার।

রিপন একটি পণ্যের কয়েক বছরের মূল্য সংগ্রহ করেন : question image

Rajshahi · 2018

ক
সাধারণ ধারা কি?

উত্তর

কালীন সারির চলকের মানের দীর্ঘমেয়াদি বৃদ্ধি বা হ্রাস বা স্থিতিশীলতার প্রবণতাই হলো সাধারণ ধারা।
খ
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে কালীন সারির কোন ধরনের ধারা লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে কালীন সারির ঋতুগত উঠানামা বা ধারা লক্ষ্য করা যায়। ঋতু পরিবর্তনের ফলে কালীন সারির চলকের মানের যে স্বল্পমেয়াদি ও নিয়মিত পরিবর্তন লক্ষ করা যায়, তাকে ঋতুগত উঠানামা বা ধারা বলে । জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের ফলে কালীন সারির চলকের মানের স্বল্পমেয়াদি ও নিয়মিত পরিবর্তন লক্ষ করা যায়। যেমন- শীতকালে শাকসবজির দাম কম থাকে এবং গ্রীষ্মকালে বেশি হয়। অতএব, জলবায়ু পরিবর্তনে কালীন সারির ঋতুগত উঠানামা বা ধারা লক্ষ্য করা যায়।
গ
তিন বছরভিত্তিক চলমান গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় কর।

উত্তর

তিন বছরভিত্তিক চলমান গড় অর্থাৎ পর্যায়কাল n = 3 ধরে চলমান গড় নির্ণয় করতে হবে। 3 বছরভিত্তিক চলমান গড় নির্ণয়ের সারণি : question image
ঘ
2020 সালের মূল্য ৪০ টাকা হয় কিনা যাচাই কর।

উত্তর

2020 সালের সম্ভাব্য মূল্য নির্ণয়ের জন্য আধাগড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করা হলো- উদ্দীপকে প্রদত্ত কালীন সারিতে 7 সালের তথ্য দেওয়া আছে। অর্থাৎ পর্যায়কাল, n = 7 বছর, যা একটি বিজোড় সংখ্যা। তাই মধ্যবর্তী সাল 2014 কে বাদ দিয়ে তথ্যসারিকে সমান দুই ভাগে ভাগ করা হলো। আধাগড় নির্ণয়ের প্রয়োজনীয় তালিকা : question image ১ম অংশের সালের গড় =2011+2012+20133=\frac{2011+2012+2013}{3} = 2012 ২য় অংশের সালের গড় =2015+2016+20173=\frac{2015+2016+2017}{3} = 2016 এখন ছক কাগজের X-অক্ষে বছর (t) এবং Y-অক্ষে মূল্য (y) বসিয়ে সাধারণ ধারা নির্ণয় করা হলো : question image 2020 সালের সম্ভাব্য মূল্য নির্ণয় : অঙ্কিত সাধারণ ধারার রেখাটি 2020 সাল পর্যন্ত বর্ধিত করে উক্ত বিন্দু হতে Y-অক্ষ বরাবর সরল রেখা অঙ্কন করা হলো Y-অক্ষের 77 বিন্দুতে রেখাটি ছেদ করেছে। সুতরাং 2020 সালের সম্ভাব্য মূল্য 77 টাকা। অতএব, 2020 সালে মূল্য 77 টাকা যা ৪০ টাকার কম।