ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠানের অবস্থার তুলনা করতে কালীন সারি ব্যবহৃত হয়- ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠানের অবস্থার তুলনা করতে কালীন সারির চক্র-ক্রমিক উঠানামা ব্যবহৃত হয়। কালীন সারিতে চলকের মানের যে পর্যায়ক্রমিক উঠানামা, পরিলক্ষিত হয়, তাকে চক্র-ক্রমিক উঠানামা বা চক্রাবর্তনশীল পরিবর্তন বলে। চক্র-ক্রমিক পরিবর্তনের পর্যায়কাল সাধারণত এক বছরের অধিক হয়। এ পর্যায়কাল ৩ বছর হতে ৮/৯ বছরও হতে পারে। চক্র-ক্রমিক পরিবর্তনের একটি সম্পূর্ণ সময়কালকে একটি চক্র বা বাণিজ্য চক্র বলে। একটি চক্রে চারটি পর্যায় লক্ষ করা যায়। যথা: সমৃদ্ধি, অধোগতি, মন্দা ও ঊর্ধ্বগতি। অন্যভাবে, কালীন সারিতে বিশেষ করে অর্থনৈতিক তথ্যসারিতে একটি দীর্ঘ সময় ধরে চলকের মানসমূহ বৃদ্ধি পেতে থাকে এবং একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছানোর পর তা আর বৃদ্ধি না পেয়ে দীর্ঘ সময় ধরে কমতে থাকে এবং একটি নির্দিষ্ট মানের নিচে আর যেতে পারে না। কালীন সারিতে এ বৃত্তাকার আবর্তনশীলতাকে চক্র-ক্রমিক উঠানামা বা চক্র-ক্রমিক হ্রাস-বৃদ্ধি বলে। অতএব বলা যায়, ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠানের অবস্থার তুলনা করতে কালীন সারির চক্র-ক্রমিক উঠানামা ব্যবহৃত হয়।
HSC Statistics 1st Paper Chapter 7: কালীন সারি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 7: কালীন সারি · সৃজনশীল
ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠানের অবস্থার তুলনা করতে কালীন সার…
উদ্দীপক

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
ছক কাগজের X-অক্ষে সাল (t) এবং Y-অক্ষে উৎপাদন (y) বসিয়ে একই চিত্রে মূলতথ্য এবং সাধারণ ধারা রেখা অঙ্কন করা হলো:





