'খ' চিত্রের জনসংখ্যার ধরন সম্পর্কে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'খ' চিত্রটিতে জনসংখ্যার ধরণ হলো গ্রামীণ জনসংখ্যার প্রাধান্য। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। তবে এদেশের সব জায়গায় জনসংখ্যা সমভাবে বণ্টিত হয়নি। এদেশে গ্রামীণ জনসংখ্যা শহরের তুলনায় বেশি। সামাজিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ জনসংখ্যার ঘনত্বের বণ্টনে ভূমিকা রাখে। পলল গঠিত সমতল ভূমি অঞ্চলে গ্রামীণ বসতি গড়ে ওঠায় গ্রামে জনসংখ্যা বেশি হয়। আবার গ্রামের মানুষের মাঝে বাল্যবিবাহ ও বহুবিবাহ এবং বিভিন্ন কুসংস্কারের প্রচলন থাকায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হয়ে থাকে। এখানে অধিবাসীদের অধিকাংশই কৃষিকাজের সাথে জড়িত থাকায় নিজ জমিতে ফসল আবাদের সুবিধার জন্য অধিক সন্তান নিয়ে থাকেন। তাই গ্রামে জনসংখ্যা তুলনামূলক বেশি। সুতরাং আমরা বলতে পারি 'খ' চিত্রটিতে গ্রামীণ জনসংখ্যার বৈশিষ্ট্য লক্ষণীয়, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে লক্ষ করা যায়। মূলত এসব দেশের বিভাগীয় বা জেলা পর্যায়ে জনসংখ্যার ধরন এরূপই; যেখানে গ্রামীণ জনসংখ্যা নগরের তুলনায় অত্যধিক।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
'খ' চিত্রের জনসংখ্যার ধরন সম্পর্কে ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

