A [গণিত] দূষণ রোধের উপায় বর্ণনা কর।
উত্তর: 'A [গণিত] দ্বারা বায়ুদূষণকে বোঝানো হয়েছে। উক্ত দূষণ নানাভাবে প্রতিরোধ করা যায়। নিচে বায়ুদূষণ রোধের উপায় সম্বন্ধে আলোকপাত করা হলো- দূষিত গ্যাস নিয়ন্ত্রণের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার, জীবাশ্ম জ্বালানি যেমন- কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জ্বালানির ব্যবস্থা নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য শক্তি যেমন- সৌরশক্তি, বায়ুশক্তি, ভূ- তাপশক্তি, জৈব গ্যাসশক্তি প্রভৃতি ব্যবহার বৃদ্ধি, বনায়ন ও বনভূমি সৃষ্টি এবং শিল্পকারখানা স্থাপনে পরিকল্পনা গ্রহণ করতে হবে। যেমন- যত্রতত্র শিল্পকারখানা না গড়ে তুলে শহর বা লোকালয় হতে দূরে নির্দিষ্ট স্থানে শিল্পকারখানা তৈরি করলে বায়ুদূষণ অনেকাংশে কমানো সম্ভব হবে। সুতরাং বলা যায়, উল্লিখিত উপায়গুলো সুষ্ঠুভাবে সম্পাদন করলে বায়ুদূষণ রোধ করা অনেকাংশেই সম্ভব। এছাড়া রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারে ব্যবহৃত ক্লোরোফ্লুরো কার্বন ব্যবহারের দরুন ওজোন স্তরের যে মারাত্মক ক্ষতি হয় সে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে বায়ুদূষণ রোধ করা সম্ভব।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
A দূষণ রোধের উপায় বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

