সেতুদের পুকুরটি কীভাবে দূষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর্মকাণ্ডগুলো পানিদূষণের মাধ্যমে সেতুদের পুকুর দূষিত করে। সেতুদের পুকুরে এলাকার অনেক মানুষ গোসল করত, কাপড় কাচত ও গবাদিপশুদের গোসল করাত। এসব কর্মকান্ড পানি দূষণের অন্যতম কারণ। মানুষ ও গবাদিপশুর মলমূত্র এবং অন্যান্য ময়লা আবর্জনা পুকুরের পানিতে মিশে পুকুরের পানি দূষিত করে। এসব বর্জ্য পুকুরে পতিত হলে ব্যাকটেরিয়ার প্রভাবে অজৈব পদার্থে রূপান্তরিত হয়। ব্যাকটেরিয়াসমূহের এ ধরনের কার্যাবলিতে প্রচুর পরিমাণে অক্সিজেন খরচ হয়। ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। যথেষ্ট অক্সিজেনের অভাবে পুকুরের মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হয়ে 'যায়। এছাড়া কাপড়-চোপড় ধৌতকরণের সময় সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করা হয়, যা পুকুরের পানিকে দূষিত করে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
সেতুদের পুকুরটি কীভাবে দূষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

